ঢাকা    শনিবার, ২২ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকসহ যুবকে দণ্ড,ফার্মেসিকে জরিমানা

ভেড়ামারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকসহ যুবকে দণ্ড,ফার্মেসিকে জরিমানা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট ২০২৬


-

‎কুষ্টিয়া: ভেড়ামারায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকসহ এক যুবককে কারাদণ্ড এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে একটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।

‎শুক্রবার (২১ আগস্ট) রাতে উপজেলার ফারাকপুর রেলগেট এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আমিরুল আরাফাত।

‎আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বাহিরচর ইউনিয়নে অভিযান চালানো হয়। অভিযানে মৃত নজরুল ইসলামের ছেলে তানভির আলি (২৫)-কে ১৪ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। পরে মাদক সেবন ও বহনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তানভিরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

‎অপর এক অভিযানে, ভেড়ামারা ফারাকপুর রেলগেটের পাশে অবস্থিত ‘হামিম মেডিকেল’ নামের একটি ওষুধের দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার প্রমাণ মেলে। জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এই অপরাধে উক্ত ফার্মেসির প্রোপাইটর আনিসুর রহমানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

‎অভিযান পরিচালনাকালে ভেড়ামারা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সার্বিক সহযোগিতা প্রদান করে।

‎উপজেলা নির্বাহী অফিসার মো: আমিরুল আরাফাত জানান, জনস্বার্থ রক্ষা এবং মাদক নির্মূলে প্রশাসনের এই ধরনের জনকল্যাণমুখী ও কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১০:২৭   ২৪ বার পঠিত  |