ঢাকা    মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
• চাঁদাবাজি ও কিশোর গ্যাং বন্ধে জামায়াতের বিক্ষোভ মিছিল • চর বিজয়ে নতুন অতিথি ভেরডিটার ফ্লাইক্যাচার, সমৃদ্ধ হচ্ছে জীববৈচিত্র্য • শিক্ষকদের নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান এমপি সেলিম রেজার • শিক্ষক দিবসে ৬০ বছরের বিনামূল্যের পাঠদানের স্বীকৃতি পেলেন রমণী কান্ত • উলিপুরে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এসে শিক্ষকের মোটরসাইকেল চুরি • এসএসসি বৃত্তিতে ১৭ শিক্ষার্থীর সাফল্য, জেলায় শীর্ষ হা-মীমের তিনজন • চাটমোহরে ঝোপ থেকে উদ্ধার ১৭ ল্যাপটপ, চুরি হওয়া কি না যাচাই চলছে • অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি, পুলিশে সোপর্দ • তিন মাসে পানি প্রকল্প শেষ করে পাইকগাছা ক্যাম্পাসে ৮০ শিক্ষার্থী ভর্তির লক্ষ্য • লালমোহনে ২২ দিনের ইলিশ সংরক্ষণ অভিযান, টাস্কফোর্সের সভা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

লালমোহনে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট ২০২৬


লালমোহনে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
ভোলা: লালমোহনে তৃতীয় লিঙ্গের দু‘গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে উপজেলার কর্তার হাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
তৃতীয় লিঙ্গের এক গ্রুপের নেতৃত্বদানকারী মিলি হিজরা জানান, অনেকদিন থেকে পায়েল হিজরা আমাদের উপর অত্যাচার করে যাচ্ছে। এ নিয়ে দুই গ্রুপ উপজেলায় বসা হয়। কিন্তু পায়েল হিজরা কারো কথা মানে না।
শুক্রবার বিকেলে আমাদের পক্ষের দুজন জিহরা জোনাকি ও সোহাগি কর্তারহাট বাজারে ঘুরতে যায়। এইসময় পায়েল হিজড়া বিভিন্ন সন্ত্রাসী ভাড়া করে কর্তারহাট বাজারে গিয়ে আমাদের দু‘জন জোনাকি ও সোহাগীকে বেদম প্রহার করে। এর মধ্যে সোহাগীকে তারা অপহরণ করে নিয়ে যায়। আমরা ঘটনা শুনে দ্রুত কর্তারহাট বাজারে গিয়ে আহত জোনাকিকে নিয়ে লালমোহন থানায় আসি। লালমোহন থানা থেকে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। বর্তমানে তিনি লালমোহন হাসপাতালে ভর্তি অবস্থায় রয়েছেন। আমরা এ ব্যাপারে লালমোহান থানায় আইনের আশ্রয় নিব এবং অভিযোগ দাখিল কবরো।

কর্তারহাট বাজারে সংঘর্ষ এবং একজনকে অপহরণ করে নিয়ে যাওয়ার বিষয়ে পায়েল হিজড়াকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, অপহরণ ও সংঘর্ষের মতো কোনো ঘটনা ঘটেনি। দু‘পক্ষের মধ্যে সামান্য হাতাহাতি হয়েছে। ওদের একজন পুরুষ হিজড়া ছিলো তাকে এলাকাবাসী থাপ্পড় চোপড় দিয়েছি শুনেছি।

এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, হিজড়াদের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে শুনেছি। আহত একজন হাসপাতালে ভর্তি অবস্থায় আছে রয়েছে জানতে পেরেছি। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০৫:২৫   ১৪৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চর বিজয়ে নতুন অতিথি ভেরডিটার ফ্লাইক্যাচার, সমৃদ্ধ হচ্ছে জীববৈচিত্র্য
● শিক্ষক দিবসে ৬০ বছরের বিনামূল্যের পাঠদানের স্বীকৃতি পেলেন রমণী কান্ত
● এসএসসি বৃত্তিতে ১৭ শিক্ষার্থীর সাফল্য, জেলায় শীর্ষ হা-মীমের তিনজন
● লালমোহনে ২২ দিনের ইলিশ সংরক্ষণ অভিযান, টাস্কফোর্সের সভা
● নাজিরপুরে জাল নথিতে তিন শিক্ষকের নিয়োগ, ১০ বছর ধরে বেতন উত্তোলনের অভিযোগ



আর্কাইভ