![]()
পাবনা: ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ মডেল পাইলট হাইস্কুলে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে স্কুল চত্বরে শিক্ষার মানোন্নয়ন, মান সম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও পড়াশোনার বিষয়ে অভিভাবকদের সচেতন করতে এ সমাবেশের আয়োজন করা হয়।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খুরশিদ আলমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মজনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিভাবকত সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট রুমা বলেন, ছেলে-মেয়েকে উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের বিশেষ করে মায়েদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাবা-মায়ের পরেই শিক্ষকের অবস্থান। সন্তানের জন্য মায়েদের আরো কঠোর হতে হবে, সচেতন হতে হবে। তিনি প্রতিটি অধ্যায়ে ক্লাস পরীক্ষা নেওয়া, স্কুলে উন্নত স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নের প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, সন্তানদের গাইড বই পড়ানো থেকে বিরত থাকতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুন্নাহার সরকার, প্রেস ক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, বিএনপি নেতা এ এম জাকারিয়া, অধ্যক্ষ মাহমুদুল আলম, শফিকুল ইসলাম, ইয়াসিন আলী, ছাত্রদল নেতা ে শামীম হাসেন ফুলচাদ, সাংবাদিক কে এম বেলাল হোসেন স্বপন, ইত্তেখারুল ইসলাম কল্লোল, আব্দুস সালাম মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, অভিভাবত, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:০০:২৯ ২৭ বার পঠিত | ● অভিভাবক ● চাটমোহর ● সমাবেশ