ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• রাতে নিঃশব্দে শেষ হয়ে যাবো’ স্ট্যাটাস,সকালে মিলল ঝুলন্ত মরদেহ • মেয়াদপূর্তির আগেই ১,৭১৬ কোটি টাকার ট্রেজারি বন্ড কিনল সরকার • মানসিক সুস্থতাকে স্বাস্থ্যনীতিতে সমান গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী • রেমিট্যান্স বন্ধের হুমকি জনগণের স্বার্থবিরোধী: রিজভী • ভবন সংকটে ঝুঁকিপূর্ণ টিনের ঘরে চলছে সাহরাইল ডাকঘর • লালমোহনে বিশ্ব ডিম দিবসে পুষ্টিগুণ প্রচারে র‍্যালি ও আলোচনা সভা • পায়রা নদীতে মিলল নিখোঁজ জেলে ওমর আলীর মরদেহ • বাউফলে ৩ কোটি ৫৪ লাখ টাকার ৬ সেতুতে চলাচল বন্ধ • ভেড়ামারায় আবু হাজী জহির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী • নদীভাঙনে হুমকিতে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মাছের বাজার, উদ্বেগে হাজারো ব্যবসায়ী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট ২০২৬


 বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পটুয়াখালী: বাউফলে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় এ বছর জিপিএ-৫ পাওয়া ১৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়েছে। আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা শাখার উদ্যোগে এ সংবার্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান আলোচক পটুয়াখালী জেলা শাখার সভাপতি মেহেদী হাচান শামীম চৌধুরী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও পুরস্কার হিসাবে স্কুল ব্যাগ, ছাতা, পানির খাওয়ার মগ, কলম ও একটি করে গাছের চারা তুলে দেন।
এ সময় তারেক রহমানের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, লেখাপড়ার মান উন্নয়ন করতে হবে। অটোপাশের দিন শেষ,মেধাবীদের বাংলাদেশ। পশ্নপত্র ফাঁসের দিনও এখন আর নেই। তিনি আরো বলেন, শিক্ষা নিয়ে এ সরকারের অনেক পরিক্লপনা রয়েছে। তার মধ্যে রয়েছে, ওয়ান টিচার ওয়ান ট্যাব। মাল্টিমিডিয়া ক্লাস রুম। মিড ডে মিল চালু।

একটি গোষ্ঠি এর বিরুদ্ধে অপপ্রচার চালাতে পারে। আপনারা সর্তক থাকবেন। এর আগে ফ্যামিলি কার্ড নিয়েও ওই গোষ্ঠী অপপ্রচার চালিয়ে ছিল। কিন্তু এ সরকার তাদের নির্বাচনী সেই প্রতিশ্রুতি ইতিমধ্যে বাস্তবায়ন করেছে। উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ রিয়াজের সঞ্চালনায়
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশকৃষকদলের কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারন সম্পাদক একেএম মিজানুর রহমান লিটু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তছলিম তালুকদার, পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারি গাজী আশফাকুর রহমান বিপ্লব, উপজেলা বিএনপির সদস্য মোঃ জাকির হোসেন মৃধা,যুবদল নেতা বজলুল হক খোকন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম ঝুরন প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৮:১৭   ৮২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● রাতে নিঃশব্দে শেষ হয়ে যাবো’ স্ট্যাটাস,সকালে মিলল ঝুলন্ত মরদেহ
● লালমোহনে বিশ্ব ডিম দিবসে পুষ্টিগুণ প্রচারে র‍্যালি ও আলোচনা সভা
● পায়রা নদীতে মিলল নিখোঁজ জেলে ওমর আলীর মরদেহ
● বাউফলে ৩ কোটি ৫৪ লাখ টাকার ৬ সেতুতে চলাচল বন্ধ
● ভেড়ামারায় আবু হাজী জহির উদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী



আর্কাইভ