ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২৩ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট ২০২৬


 মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

পাবনা: মাধ্যমিক শিক্ষা অফিসারদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ফার্মগেট, ঢাকায় শনিবার অনুষ্ঠিত সাধারণ সভায় মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির মুনশী মুহঃ আব্দুল মান্নান সভাপতি, বেলায়েত হোসেন সাধারণ সম্পাদক এবং আব্দুর রহিমকে সাংগঠনিক সম্পাদক করে মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির ২১ সদস্যের নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

সাধারণ সভার প্রথম পর্বে মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুল হক খোকন এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক ইমন আমিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় ময়মনসিংহ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেনসহ বিভিন্ন উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারগণ বক্তব্য দেন। পরে সাধারণ সভার দ্বিতীয় পর্বে পূর্বের কমিটি বিলুপ্ত করে সর্বসম্মতিক্রমে মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির মুনশী আব্দুল মান্নান কে সভাপতি, ময়মনসিংহ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেনকে সাধারণ সম্পাদক এবং ঢাকার সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিমকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

এ দিকে মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির নব নির্বাচিত সভাপতি মুনশী মুহঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম জানান, কর্মকর্তাদের পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন এবং মাঠ পর্যায়ের মাধ্যমিক শিক্ষা প্রশাসনের কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে নবগঠিত কমিটি কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় তাঁরা যেন তাদের উপর অর্পিত দায়িত্ব আন্তরিকতা সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারেন এজন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট মহল নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছে, মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির নব নির্বাচিত সভাপতি মুনশী মুহঃআব্দুল মান্নান সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমের নেতৃত্বে সংগঠনটি মাধ্যমিক শিক্ষা অফিসারদের পেশা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা পালন করবে। মাধ্যমিক শিক্ষা প্রশাসন, শিক্ষার মানোন্নয়ন এবং বর্তমান সরকারের কার্যক্রম বাস্তবায়নে গঠনমূলক অবদান রাখবে মেধাবি এই নতুন নেতৃত্ব।

বাংলাদেশ সময়: ১৯:৩৬:০৮   ১০ বার পঠিত  |