ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
বুয়েটে দৈনিক লোডশেডিংয়ের সূচি প্রকাশ বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ১০ শতাংশ পাল্টা শুল্ক তুলনামূলক স্বস্তিদায়ক: বাণিজ্যমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান ফ্রান্স ও যুক্তরাজ্যের ১০২ সাবেক কূটনীতিকের ফের প্রকাশ্যে দুই অভিনেত্রীর বিরোধ ‘আমি চাই না আপনারা কোচ হয়ে বিদেশ সফরে যান’—ফেডারেশন কর্তাদের ক্রীড়া প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামিকে মারধর লালমোহনে গাঁজাসহ আটক যুবকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দিতে হবে নতুন চার্জ ২০২৪ ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া: জামায়াত আমির ভেড়ামারায় টিএমএসএসের উদ্যোগে বিনামূল্যে ৫০০ গাছের চারা বিতরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় ধর্ষণের অভিযোগে জামায়াত কর্মী গ্রেফতার

হাতিয়ায় ধর্ষণের অভিযোগে জামায়াত কর্মী গ্রেফতার


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট ২০২৬


 হাতিয়ায় ধর্ষণের অভিযোগে জামায়াত কর্মী গ্রেফতার

নোয়াখালী: হাতিয়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিন নামে এক জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার হরণী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার হেলাল উদ্দিন ওই এলাকার বেলায়েত খলিফার ছেলে।

স্থানীয়দের দাবি, তিনি একসময় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন। সরকার পরিবর্তনের পর তিনি জামায়াতের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টার দিকে এক স্কুলছাত্রীকে নিজের ফার্মেসির পেছনে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি আশপাশের লোকজন টের পেয়ে হেলাল উদ্দিনকে আটক করেন। পরে গ্রাম পুলিশকে খবর দেওয়া হলে তাদের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এদিকে, ধর্ষণের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে করে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, হেলাল উদ্দিনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয়ভাবে সালিশ বসিয়ে তাকে ৫০টি বেত্রাঘাত ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল বলে দাবি করেন তারা। এরপরও তিনি সংশোধন হননি। তারা এ ঘটনায় তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
হরণী ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ তারিফুল মাওলা বলেন, ‘ধর্ষণের মতো অপরাধের সঙ্গে যে-ই জড়িত থাকুক, তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি। তবে হেলাল উদ্দিন আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ৫ আগস্টের পর অনেকেই নিজেদের রক্ষার জন্য জামায়াত বা বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার চেষ্টা করেছেন। হেলাল উদ্দিনও জামায়াতের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকতেন। তবে তাকে দলের কোনো পর্যায়ের কর্মী বা সদস্য করা হয়নি।’
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, ‘ধর্ষণের অভিযোগে হেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৯:৩৬   ১২ বার পঠিত  |         







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় ধর্ষণের অভিযোগে জামায়াত কর্মী গ্রেফতার
হাতিয়ায় যুবদল নেতাকে তিনটি মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ
হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে ব্র্যাক অফিস থেকে কর্মীর মরদেহ উদ্ধার



আর্কাইভ