ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
বুয়েটে দৈনিক লোডশেডিংয়ের সূচি প্রকাশ বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ১০ শতাংশ পাল্টা শুল্ক তুলনামূলক স্বস্তিদায়ক: বাণিজ্যমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান ফ্রান্স ও যুক্তরাজ্যের ১০২ সাবেক কূটনীতিকের ফের প্রকাশ্যে দুই অভিনেত্রীর বিরোধ ‘আমি চাই না আপনারা কোচ হয়ে বিদেশ সফরে যান’—ফেডারেশন কর্তাদের ক্রীড়া প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামিকে মারধর লালমোহনে গাঁজাসহ আটক যুবকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে দিতে হবে নতুন চার্জ ২০২৪ ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া: জামায়াত আমির ভেড়ামারায় টিএমএসএসের উদ্যোগে বিনামূল্যে ৫০০ গাছের চারা বিতরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে আমন মৌসুমে ন্যায্যমূল্যে সার পেয়ে খুশি কৃষক

কাউখালীতে আমন মৌসুমে ন্যায্যমূল্যে সার পেয়ে খুশি কৃষক


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট ২০২৬


কাউখালীতে আমন মৌসুমে ন্যায্যমূল্যে সার পেয়ে খুশি কৃষক

পিরোজপুর: কাউখালীতে চলতি আমন মৌসুমে সারের মজুদ পরিস্থিতি স্বাভাবিক রাখা ও কৃষক পর্যায়ে নির্ধারিত দামে সার সরবরাহ নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা কৃষি অফিস। মাঠপর্যায়ে সরকারি গোডাউন এবং খুচরা ডিলারদের দোকান নিয়মিত তদারকি করছেন কৃষি কর্মকর্তারা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষকের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে সার্বক্ষণিক কাজ করছে কৃষি বিভাগ। কোনো ধরনের হয়রানি ছাড়াই নির্ধারিত মূল্যে সার নিশ্চিত করতে বিসিআইসি ডিলারদের গোডাউন ও খুচরা সারের দোকান পরিদর্শনের পাশাপাশি সারের মজুদ, বিক্রয় রেজিস্টার ও মূল্যতালিকা পর্যবেক্ষণ করা হচ্ছে।
উপজেলার জয়কুল গ্রামের কৃষক মোঃ শাহিন জানান, তিনি স্থানীয় দোকান থেকে সরকারি নির্ধারিত দামেই রাসায়নিক সার কিনতে পেরেছেন এবং এতে তিনি সন্তুষ্ট।
বিসিআইসি ডিলার মেসার্স এফ রহমান অ্যান্ড ব্রাদার্স এবং খুচরা বিক্রেতা মোঃ রফিক বলেন, কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত গোডাউন ও দোকান পরিদর্শন করে রেজিস্টার খাতা পর্যবেক্ষণসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার জানান, উপজেলার প্রায় সকল আবাদযোগ্য জমি আমন চাষের আওতায় আনা হয়েছে এবং চাহিদা অনুযায়ী সার সরবরাহ করা হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস বলেন, “সারের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রাখতে আমরা নিয়মিত মনিটরিং করছি। কাউখালীতে সারের কোনো ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই। ধারাবাহিক তদারকির অংশ হিসেবে রবিবার (২৩ আগস্ট) উপজেলার বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়েছে।
কৃষি বিভাগের এ ধরনের প্রশাসনিক তৎপরতায় চলতি আমন মৌসুমে সারের ভোগান্তি দূর হবে এবং ন্যায্যমূল্যে সার পাওয়ার বিষয়টি নিশ্চিত হবে বলে মনে করছেন স্থানীয় কৃষকরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪২:২২   ১০ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


লালমোহনে গাঁজাসহ আটক যুবকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
মাটির নীচে সুরঙ্গ সংস্কারের এক সপ্তাহের মাথায় ধস, যোগাযোগ বিচ্ছিনের আশঙ্কা
কাঁঠালিয়ায় বাবা-ছেলেকে কুপিয়ে জখমের বিচারের দাবিতে মানববন্ধন
কাউখালীতে আমন মৌসুমে ন্যায্যমূল্যে সার পেয়ে খুশি কৃষক
নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে মালবাহী লরি, রাতভর অভিযানে জীবিত উদ্ধার ২



আর্কাইভ