ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের • শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী • গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের • ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের • কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় বাবা-ছেলেকে কুপিয়ে জখমের বিচারের দাবিতে মানববন্ধন

কাঁঠালিয়ায় বাবা-ছেলেকে কুপিয়ে জখমের বিচারের দাবিতে মানববন্ধন


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট ২০২৬


কাঁঠালিয়ায় বাবা-ছেলেকে কুপিয়ে জখমের বিচারের দাবিতে মানববন্ধন
ঝালকাঠি: কাঁঠালিয়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও দুই পুত্রকে কুপিয়ে জখম মামলার আসামীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৩ আগষ্ট) বেলা ১১টায় কাঠালিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কে ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণের ব্যানারে ঘন্টাব্যাপি এ কর্মসূচী পালিত হয়। কচুয়া বাজারের সকল ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে এ কর্মসূচীতে অংশ নেন।
এসময় বক্তব্য দেন, বাজার কমিটির সভাপতি মোস্তফা হেলাল, সাধারন সম্পাদক মো.রিপন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতা তপন কুমার হাওলাদার, ব্যবসায়ী মনিরুল ইসলাম, জাকির হোসেন, সুমন চন্দ্র দাস, রিনা রানী ও শেফালী রানী প্রমূখ।
বক্তরা বলেন,সন্ত্রার্সী রাজার দৃষ্টান্ত মূলক শাস্তি ও বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তার জোর দাবী জানান।
জানাগেছে, গত শুক্রবার (২১ আগষ্ট) দুপুরে স্থানীয় কচুয়া বাজারের সমির চক্রবর্তীর দোকানে এসে সিগারেট চায় রাজা। ওই দোকান সিগারেট না থাকায় অন্য দোকান থেকে সিগারেট এনে দিতে বলে। না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে দোকানি সমির চক্রবর্তী (৬০) ও তার দুই ছেলে শুভ (২৩) ও লিখন (১৮) কে কুপিয়ে জখম করে।
এ ঘটনায় আহত শুভ চক্রবর্তী বাদী হয়ে গত শুক্রবার (২১ আগষ্ট) রাতে ইব্রাহিম খলিলুল্লাহ রাজা ও তার ভাই ই¯্রাফিল হাওলাদারকে আসামী করে থানায় মামলা করেন।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী রাজাকে গ্রেফতার করে কোর্টে চালান করে।
থানার ওসি আবু নাছের রায়হান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। প্রধান আসামী রাজাকে গ্রেফতার করে কোর্টে চালান করা হয়েছে। বাকি আসামীকে গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৬:১৫   ৮৮ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু
● চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক
● খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
● কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী
● পশ্চিম নওমালা নেছারিয়া ফাজিল মাদ্রাসায় নতুন কমিটির পরিচিতি সভা



আর্কাইভ