![]()
কুষ্টিয়া: একটি গাছ একটি প্রাণ, সবুজ হোক আমার দেশ—এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় টিএমএসএসের ভেড়ামারা শাখার উদ্যোগে এনজিওর সদস্য ও সাধারণ মানুষের মধ্যে এই চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির মোট ৫০০টি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। চারা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন টিএমএসএস ভেড়ামারা শাখার ম্যানেজার সাইদুজ্জামান। এছাড়াও প্রতিষ্ঠানের শাখা সুপারভাইজার ফয়জুল করিম, শাহিন আলমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্যোক্তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশজুড়ে সবুজায়ন বাড়াতে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সচেতনতা তৈরি হবে বলে তারা আশা প্রকাশ করেন। চারা পেয়ে স্থানীয় সদস্য ও সাধারণ মানুষ অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:১৬:৪৫ ২৯ বার পঠিত | ● গাছের ● চারা ● বিতরণ ● ভেড়ামারা