ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের • শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী • গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের • ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের • কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় টিএমএসএসের উদ্যোগে বিনামূল্যে ৫০০ গাছের চারা বিতরণ

ভেড়ামারায় টিএমএসএসের উদ্যোগে বিনামূল্যে ৫০০ গাছের চারা বিতরণ


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট ২০২৬


‎
‎
‎
‎ভেড়ামারায় টিএমএসএসের উদ্যোগে বিনামূল্যে ৫০০ গাছের চারা বিতরণ
‎
‎কুষ্টিয়া: ‎একটি গাছ একটি প্রাণ, সবুজ হোক আমার দেশ—এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
‎
‎রবিবার সকাল ১১টায় টিএমএসএসের ভেড়ামারা শাখার উদ্যোগে এনজিওর সদস্য ও সাধারণ মানুষের মধ্যে এই চারা বিতরণ করা হয়।
‎অনুষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির মোট ৫০০টি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। চারা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন টিএমএসএস ভেড়ামারা শাখার ম্যানেজার সাইদুজ্জামান। এছাড়াও প্রতিষ্ঠানের শাখা সুপারভাইজার ফয়জুল করিম, শাহিন আলমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
‎

উদ্যোক্তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশজুড়ে সবুজায়ন বাড়াতে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সচেতনতা তৈরি হবে বলে তারা আশা প্রকাশ করেন। চারা পেয়ে স্থানীয় সদস্য ও সাধারণ মানুষ অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৬:৪৫   ১১৭ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● কয়রায় কোস্ট গার্ডের অভিযানে ছয় বন্দুকসহ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
● ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান বাড়াতে ব্যবস্থাপনা কমিটির সভা
● ভেড়ামারায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিতে জরিমানা
● ভেড়ামারায় মা ইলিশ রক্ষায় সচেতনতা সভা
● পাইকগাছায় ‘ভিপি সম্পত্তি’ বন্দোবস্ত বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম



আর্কাইভ