ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে যুবদলের সাবেক সভাপতির ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

সুজানগরে যুবদলের সাবেক সভাপতির ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট ২০২৬


 সুজানগরে যুবদলের সাবেক সভাপতির ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

পাবনা:বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুজানগর উপজেলা শাখা ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুজানগর উপজেলা শাখার সাবেক সফল সভাপতি হারুনর রশিদ (হারুন মোল্লার) ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আছর সুজানগর মডেল মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে সুজানগর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন, সুজানগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুর রহমান , সুজানগর উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আনিসুর রহমান খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডল, বিএনপি নেতা আব্দুল বাতেন, পৌর বিএনপির ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক বাবু মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক ইকরাম হোসেন মধু বিশ্বাস, সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম শান্ত, এন এ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক আলাউদ্দিন আলাল ও মামুন, হেলাল প্রামানিক, মানিকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশ নেন।

দোয়া পরিচালনা করেন সুজানগর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আরিফ বিল্লাহ।স্থানীয় দলীয় নেতাকর্মীরা জানান,এই ত্যাগী ও মেধাবী নেতা হারুন মোল্লা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে হৃদয়ে ধারণ করে মৃত্যুর আগ পর্যন্ত দলের জন্য কাজ করে গেছেন নিরলস ভাবে।তিনি শুধু ছাত্রদল, যুবদলের নেতা ছিলেন না, তিনি ছিলেন গণ মানুষের নেতা। তাই তিনি আজও জন্মস্থান প্রিয় চরতারাপুর সহ সুজানগররের সর্বস্তরের মানুষের কাছে শ্রদ্ধার মানুষ হিসেবে বিরাজ করছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০৪:৫০   ১১ বার পঠিত  |