ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের • শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী • গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের • ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের • কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » শেকড়ের সুরে ফেরা চাটমোহরে তরুনদের উদ্যোগে পুঁথি পাঠের আসর

শেকড়ের সুরে ফেরা চাটমোহরে তরুনদের উদ্যোগে পুঁথি পাঠের আসর


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট ২০২৬


চাটমোহরে তরুনদের উদ্যোগে পুঁথি পাঠের আসর
পাবনা: চাটমোহরে হারিয়ে যাওয়া লোকজ সাহিত্য ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পুঁথি পাঠের আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার বিলচলন ইউনিয়নের সোনাহার পাড়ায় কিতাব প্রামাণিকের বাড়ির উঠানে বসবে “পুঁথি পাঠের আসর। ”

চাঁদ, কুপি আর হারিকেনের নিভু নিভু আলোয় গায়েন তার মায়াবি সুরের জাদুতে মাতোয়ারা করবেন উঠোনে মাদুর বিছিয়ে উঠোনে গোল করে বসা শ্রোতাদের। পুঁথি পাঠের আসরে পাঠ করা হতো, আমীর হামজা, শাহনামা, আলেফ লায়লা, হাতেম তাই, কমলা সুন্দরীর পুঁথি, দেলদার কুমার ও শাহজাদী দিল পিঞ্জির কিচ্ছা, জঙ্গনামা, আমি সওদাগর ও ভেলুয়া সুন্দরীর পুঁথি, গাজিকালু ও চম্পাবতী কন্যার পুঁথি, তাজকিরাতুল আউলিয়া, কাসাসুল আম্বিয়া, বিবি সোনাভান, ফকির বিলাস, লাইলী মজনু প্রভৃতি । হানিফা, হামজা, হাতেম তাই, সোহরাব-রুস্তম, জৈগুন বিবি প্রমুখ বীর চরিত্র নিয়ে রচিত কাব্যগুলি বেশি জনপ্রিয় হয়েছিল। কালের বিবর্তনে এবং আকাশ সংস্কৃতির ভয়াল গ্রাসে, আধুনিকতার জাঁতাকলে পৃষ্ট হয়ে গ্রামবাংলার ঐতিহ্য পুঁথি পাঠের আসর আজ বিলুপ্তির পথে।

উপমহাদেশে পুঁথি সাহিত্য শুরু হয়েছিল প্রায় আঠারো শতকে। আনুমানিক ১৬৮০-১৭৭০ খ্রিস্টাব্দে হুগলির বালিয়া-হাফেজপুরের কবি ফকির গরীবুল্লাহ এই পুঁথি কাব্যধারার সূত্রপাত করেন আমীর হামজা রচনার মধ্য দিয়ে। সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে পুঁথির বত্রিশ শতাংশ শব্দ ছিল বিদেশী। মধ্যযুগে প্রায় পাঁচশ বছর ধরে বাংলা ভাষার যে সাহিত্যরীতি চলে আসছিল, তার থেকে এটা সম্পূর্ণ আলাদা। ধারণা করা হয় পুঁথি সাহিত্যের উৎস ছিল কলকাতা, হাওড়া, হুগলি ও চব্বিশ পরগনা অঞ্চলের মানুষের কথ্যভাষা। সময়ের পালাবদলে পুঁথি সাহিত্য সেই চাহিদা না থাকলেও এখনো কেউ কেউ ধরে রেখেছেন সেই চর্চা।

তেমনই একজন চাটমোহরের সাংস্কৃতিক অঙ্গনের এক আলোকিত মানুষ আসাদুজ্জামান দুলাল। চাটমোহরে পুঁথি পাঠের আসর উপলক্ষে হাতে লেখা পোস্টারে চলছে প্রচারণা। আসরে আসাদুজ্জামান দুলাল পাঠ করবেন বিবি সোনাভান পুঁথি। উক্ত আসরে মোঃ লইমুদ্দিন প্রামাণিক পাঠ করবেন গাজিকালু ও চাম্পাবতী পুঁথি। পুঁথি পাঠের আসর আয়োজনে সার্বিক সহযোগিতা করছেন সজল বিশ্বাস, ডা. আতিক, বিপ্লব আচার্য্য, নিয়ামুল মুক্তা, প্রভাষক আব্দুল মান্নান, অম্লান ভট্টাচার্য, সৌরভ কুন্ডু, শুভ কর্মকার সহ আরও অনেকে।
আয়োজনকে ঘিরে চলছে নানান প্রস্তুতি।
আয়োজকদের অন্যতম ডা. আতিকুর রহমান আতিক বলেন, আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যের হারিয়ে যাওয়া লোকজ সাহিত্য ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পুঁথি পাঠের আসরের আয়োজন করা হয়েছে। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৯:১৩   ১২৭ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● চাটমোহরে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা
● চাটমোহরে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
● সুজানগর পূজা উদযাপন ফ্রন্টের নতুন নেতৃত্বে স্বপন ও জয়ন্ত
● নিখোঁজের পর হলুদের ক্ষেত থেকে ব্যবসায়ীর পোড়া মরদেহ উদ্ধার
● মাস্টার প্ল্যান মেনে ভবন নির্মাণে গুরুত্ব দিলেন বিভাগীয় কমিশনার



আর্কাইভ