ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
পটুয়াখালীর বাউফল দোকানে গেলে নেই, বাড়তি টাকা দিলেই মেলে সার খালের পাশে সড়ক ধস, সংস্কার হয়নি তিন সপ্তাহেও প্রধানমন্ত্রীর স্ত্রী ও এপিএস পরিচয়ে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১ রাখিবন্ধনে খোলামেলা পোশাক, কৃতি শ্যাননকে বয়কটের ডাক মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর সরকারের ব্যর্থতায় প্রতিদিন গড়ে ১০ জন মানুষ খুনের শিকার: ইসলামী আন্দোলন হবিগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতা বানিয়াচংয়ে পূবালী ব্যাংক গুনিনগঞ্জ শাখার ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন লালমোহনে ৬ জুয়াড়ি আটক লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » শিক্ষার্থীদের পাঠদান নির্বিঘ্ন করতে শিক্ষক সংকট সমাধানে কাজ করা হবে:ডা.জীবন এমপি

শিক্ষার্থীদের পাঠদান নির্বিঘ্ন করতে শিক্ষক সংকট সমাধানে কাজ করা হবে:ডা.জীবন এমপি


রায়হান উদ্দিন সুমন, হবিগঞ্জ ( সিলেট )
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট ২০২৬


শিক্ষার্থীদের পাঠদান নির্বিঘ্ন করতে শিক্ষক সংকট সমাধানে কাজ করা হবে:ডা.জীবন এমপি
হবিগঞ্জ: বানিয়াচং এল.আর সরকারি উচ্চ বিদ্যালয়ের (লোকনাথ রমণবিহারী সরকারি উচ্চ বিদ্যালয়) শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ফলাফল ও ভবিষ্যৎ অগ্রগতি নিয়ে অভিভাবক সমাবেশ, মতবিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান।
এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসাইন মারুফ ও সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে মনোযোগী করা, ঝরে পড়া রোধ, শৃঙ্খলা বজায় রাখা এবং অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সহশিক্ষা কার্যক্রম বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার শিক্ষাব্যবস্থার ওপর। তাই শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, তাদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।
তিনি বলেন, বানিয়াচং এল.আর সরকারি উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শিক্ষার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ গ্রহণ করা হবে। শিক্ষার্থীরা যাতে আধুনিক ও প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের গড়ে তুলতে পারে, সে বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট বড় একটি বাধা। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের পাঠদান যাতে ব্যাহত না হয়, সে জন্য বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিশ্চিত করতে তিনি কাজ করবেন। তিনি এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
পরে বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব উঠে আসে। সংশ্লিষ্টরা নিয়মিত এমন মতবিনিময় আয়োজনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৪:১৫   ২৩ বার পঠিত  |      







শিরোনাম থেকে আরও...


পটুয়াখালীর বাউফল দোকানে গেলে নেই, বাড়তি টাকা দিলেই মেলে সার
খালের পাশে সড়ক ধস, সংস্কার হয়নি তিন সপ্তাহেও
প্রধানমন্ত্রীর স্ত্রী ও এপিএস পরিচয়ে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১
রাখিবন্ধনে খোলামেলা পোশাক, কৃতি শ্যাননকে বয়কটের ডাক
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর



আর্কাইভ