ঢাকা    শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• এডিশনাল পিপি হযরত আলী হিরনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু • চরফ্যাশনে সরকারি মামলা পরিচালনায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট ছিদ্দিক • খাল খননে ধসে পড়ছে চরফ্যাশনের পাকা সড়ক, দুর্ঘটনার শঙ্কা • অস্ট্রেলিয়ার দুই উৎসবে নির্বাচিত ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ • যুব এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া • জয়ার নীল আবেশের ছবি মুগ্ধ করেছে নেটিজেনদের • শিশুদের সৃজনশীল বিকাশের পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমিতে জোর সরকারের: অর্থমন্ত্রী • গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবি নাহিদের • ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের • কুরআনের শিক্ষাই মানুষকে বিশ্ববাসীর কাছে সম্মানিত করে: মাসুদ সাঈদী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১

সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট ২০২৬


‎

সালথায় ২০ লিটার দেশীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১

ফরিদপুর: সালথায় মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় আবুল হোসেন (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খরদিয়া দক্ষিণপাড়া এলাকার মাদক কারবারি মো. সুজ্জাতের বাড়িতে এ অভিযান চালায় পুলিশ। ‎আটক আবুল হোসেন বড় খরদিয়া দক্ষিণপাড়া এলাকার পাচ্চু শেখের ছেলে।
‎
‎পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড় খরদিয়া দক্ষিণপাড়া এলাকার মাদক কারবারি মো. সুজ্জাতের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজ্জাত দ্রুত ঘটনাস্থল থেকে সরে পড়েন। পরে ওই বাড়িতে থাকা আবুল হোসেনকে আটক করা হয়।‎অভিযানকালে বাড়ি থেকে ১৩ লিটার দেশীয় বাংলা মদ ও ৭ লিটার কেরু মদ উদ্ধার করা হয়।
‎
‎সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, সুজ্জাত তাঁর সঙ্গীদের নিয়ে মদ ক্রয়-বিক্রয় করছেন। পরে আমরা সেখানে গেলে সুজ্জাত পালিয়ে যান। ‎আবুল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করি। ঘটনাস্থল থেকে আমরা ২০ লিটার মদ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আবুল হোসেননের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে। এরপর তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৮:১৮   ৬৭ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● ইলিশ রক্ষায় ২২ দিন ধৈর্য ধরার আহ্বান মাসুদ পারভেজের
● সিংগাইরে ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী পলাতক
● নিষেধাজ্ঞার আগেই আলফাডাঙ্গা বাজারে ইলিশের ঘাটতি, হতাশ ক্রেতারা
● যুদ্ধের মধ্য দিয়ে ৮ অক্টোবর হানাদারমুক্ত হয় ভূঞাপুর
● পদ্মায় ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু মধ্যরাতে



আর্কাইভ