ঢাকা    মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের কমিটি গঠন

কাউখালীতে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের কমিটি গঠন


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬


কাউখালীতে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের কমিটি গঠন

পিরোজপুর: কাউখালীতে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন এর ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের কমিটির গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে কাউখালী সদর ইউনিয়ন পরিষদের দফাদার মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে আমরাজুড়ি ইউনিয়ন পরিষদের দফাদার মোঃ মনির হোসেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের দফাদার আবুল বাশার, সহ-সাধারণ সম্পাদক চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোঃ জাহিদ হোসেন, অর্থ সম্পাদক কাউখালী সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোঃ রফিকুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ উজ্জ্বল দাস, প্রচার সম্পাদক চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোঃ জাকির হোসেন।

নির্বাহী সদস্যরা হলেন, মোঃ জালাল সিকদার, লিটন কান্তি মন্ডল, মোঃ জাকির হোসেন, মোঃ চুন্নু হাওলাদার, মোঃ সোহাগ হোসেন, খাইরুল সিকদার, মোঃ মিরাজ ও নয়ন সমাদ্দার। কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য রয়েছে ১১ জন। প্রধান উপদেষ্টা সয়না রঘুনাথপুর ইউনিয়নে দফাদার জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক দফাদার এম এ মান্নান খান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৩:২১   ৫ বার পঠিত  |