ঢাকা    বুধবার, ২৬ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » চট্রগ্রাম » ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬


 ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়া:পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে  নবীনগরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নবীনগর আহলে সুন্নাত ওয়াল জামা’আত নবীনগর উপজেলা শাখার উদ্যোগে জশনে জুলুস, মুবারক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁর জীবন, আদর্শ, মানবিকতা ও শান্তির বার্তা নিয়ে আলোচনা করা হয়। পরে মিলাদ মাহফিল, র‌্যালি এবং আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।ইব্রাহিমপুর মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মো. এনামুল হক কুতুবি এতে সভাপতিত্ব করেন।
বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা এম. এ. মতিন,অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো: হাবিবুর রহমান,অধ্যক্ষ মাওলানা নাজিব উদ্দিন, হাফেজ মাওলানা বেল্লাল হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান-ফারুক আহমেদ, বিএনপি নেতা গোলাম হোসেন চিটু,আশরাফ হোসেন রাজ, দেলোয়ার হোসেন সোহেল প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তিনি মানুষের মধ্যে সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায়বিচার, সহমর্মিতা ও শান্তির শিক্ষা প্রতিষ্ঠা করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করে ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।
আলোচনা সভায় বক্তারা মহানবী (সা.)-এর সুন্নাহ অনুসরণের পাশাপাশি সমাজ থেকে মাদক, সন্ত্রাস, অন্যায়, হিংসা ও বিভেদ দূর করে একটি শান্তিপূর্ণ ও কল্যাণময় সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:৪১:২৩   ৬ বার পঠিত  |