ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
• হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির • ফুলপুরে ভিক্ষার সময় বেঁধে জরিমানা-জেলের হুমকি, ভিডিও ভাইরাল • মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে মরদেহ আটকে ১৬ হাজার টাকা আদায়ের অভিযোগ • ‘আর ব্যর্থতা মেনে নিতে পারছি না’ লিখে ঢাকা কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা • নীলফামারীতে স্বামীর সঙ্গে কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা • দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ইজিবাইকচালকের • চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত • আওয়ামী লীগ নেতাদের আগমনে আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান • দোহারে আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ • কাউখালীতে নারী-শিশু নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ২৩ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ভেড়ামারায় ২৩ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬


‎

‎

‎ভেড়ামারায় ২৩ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

‎

‎কুষ্টিয়া: ভেড়ামারায় থানা পুলিশের বিশেষ অভিযানে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।২৫ আগস্ট (মঙ্গলবার) রাত সাড়ে আটটার দিকে ভেড়ামারা থানাধীন কারিগরপাড়া গ্রামের ইটের রাস্তার ওপর থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত আসামিরা হলেন, কারিগরপাড়া গ্রামের মোঃ ইদ্রিস আলীর ছেলে মোঃ রাজু (২৩) এবং গোলাপনগর (বাঙ্গালপাড়া) এলাকার মোঃ আরশেদ আলীর ছেলে মোঃ পারভেজ ইমন (২১) ও মোঃ আলামিনের ছেলে মোঃ শুভ (২১)।

‎পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী এ অভিযান পরিচালিত হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে কুচিয়ামোহড়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই মোঃ আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কারিগরপাড়া গ্রামে অবস্থান নেন। পরে চিহ্নিত মাদক কারবারি মোঃ রাজুর বাড়ির সামনের রাস্তা থেকে আসামিদের তল্লাশি করে ২৩ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

‎ভেড়ামারা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-১৯) দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:৪৪:৫৯   ২১৯ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● লাশের রাজনীতি করে নিষিদ্ধ দল, বিএনপি বিশ্বাস করে জনসমর্থনে: সমাজকল্যাণমন্ত্রী
● ভেড়ামারায় অগ্নিসংযোগ ও লুটপাটে ক্ষতিগ্রস্ত পরিবারকে পাশে পেল জামায়াত নেতারা
● এক দশকেও শুরু হয়নি কাজ, কুষ্টিয়া অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবি
● ১৪ শহীদের স্মৃতিবিজড়িত চন্ডিপুর বধ্যভূমি অযত্নে, সংস্কারের দাবি
● খুলনায় সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা



আর্কাইভ