ঢাকা    বুধবার, ২৬ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ২৩ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ভেড়ামারায় ২৩ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬


ভেড়ামারায় ২৩ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

‎কুষ্টিয়া: ভেড়ামারায় থানা পুলিশের বিশেষ অভিযানে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।২৫ আগস্ট (মঙ্গলবার) রাত সাড়ে আটটার দিকে ভেড়ামারা থানাধীন কারিগরপাড়া গ্রামের ইটের রাস্তার ওপর থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত আসামিরা হলেন, কারিগরপাড়া গ্রামের মোঃ ইদ্রিস আলীর ছেলে মোঃ রাজু (২৩) এবং গোলাপনগর (বাঙ্গালপাড়া) এলাকার মোঃ আরশেদ আলীর ছেলে মোঃ পারভেজ ইমন (২১) ও মোঃ আলামিনের ছেলে মোঃ শুভ (২১)।

‎পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী এ অভিযান পরিচালিত হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে কুচিয়ামোহড়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই মোঃ আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কারিগরপাড়া গ্রামে অবস্থান নেন। পরে চিহ্নিত মাদক কারবারি মোঃ রাজুর বাড়ির সামনের রাস্তা থেকে আসামিদের তল্লাশি করে ২৩ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

‎ভেড়ামারা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-১৯) দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৬:৪৪:৫৯   ৫ বার পঠিত  |