ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, কয়রার চার জেলে কারাগারে • দুর্গাপূজার আনন্দ নষ্টের অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফাহমিদার • পটুয়াখালীর হত্যা মামলার প্রধান অভিযুক্ত আব্বাস ঢাকায় গ্রেফতার • দুর্গাপূজা ঘিরে ঢাক-ঢোল তৈরি ও মেরামতে ব্যস্ত পীরগঞ্জের কারিগররা • পানির অভাবে বিপর্যস্ত পীরগঞ্জের কদমতলী মৎস্য অভয়াশ্রম, ঝুঁকিতে হাজারো মা মাছ • ৬০ বছরের পুরোনো শ্মশানের জমি দখলের অভিযোগ, তদন্ত করছে প্রশাসন • কাঁঠালিয়ায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার, শ্মশানের জমি দখলের অভিযোগ • উলিপুরে ১৮ শতক জমি নিয়ে বিরোধ, এনসিপি নেতাসহ দুই পক্ষের মামলা • কলাপাড়ায় ঘুমন্ত অবস্থায় নিখোঁজ ১০ মাসের শিশু, খুঁজছে পরিবার • আন্ধারমানিক সেতুর ডেকের ঢালাই শেষ, উদ্বোধনের লক্ষ্য ২০২৭ সালের ফেব্রুয়ারি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে চাঁদা দাবির অভিযোগে মামলা

ভূঞাপুরে চাঁদা দাবির অভিযোগে মামলা


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬


 ভূঞাপুরে চাঁদা দাবির অভিযোগে মামলা

টাঙ্গাইল: ভূঞাপুরে ফুড অফিসার্স যমুনা জুট ইন্ডাস্ট্রির লি. নামে একটি কোম্পানিতে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ৩ জনকে আসামী করে ভূঞাপুর থানায় নিয়মিত চাঁদাবাজির মামলা করেছে কোম্পানির সুপার ভাইজার।

অভিযোগে জানা যায়, কোম্পানিটিতে স্থানীয় যুবকরা বিভিন্ন সময়ে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেয়ায় গত ২২ আগস্ট রাত আটটার দিকে ৪/৫ জন যুবক এসে ম্যানজারকে হুমকি দিতে থাকে। তারা বলে, আমরা ২৪ তারিখে আবার আসবো, ৫ লাখ টাকা রেডি করে রাখবি। নচেৎ ম্যানেজারকে হত্যা করে গুম করে ফেলবো। ম্যানেজার ভীতসন্ত্রস্ত হয়ে পরে তখন কোম্পানির সুপার ভাইজার মো: আকতার হোসেন, সহকারী ম্যানেজার, প্রডাকশন ম্যানেজারসহ সবাই এগিয়ে আসলে আসামীরা হুমকি দেয় ৫ লাখ টাকা ২৪ আগস্টে দিতে হবে দিলে ম্যানেজারকে হত্যা করে গুম করা হবে ।

২৪ তারিখে সন্ধ্যা ৬ টায় আসামিরা মোটর সাইকেল যোগে কোম্পানিতে এসে ম্যানেজারকে খুঁজতে থাকে। এসময়ে ম্যানেজার সাজিদুর রহমান ওরফে শাহজাহান আতংকিত হয়ে স্ট্রোক করে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় সুপার ভাইজার মো: আকতার হোসেন ভূঞাপুর থানায় ৩জনকে আসামি করে চাঁদাবাজর নিয়মিত মামলা দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, পাথাইলকান্দী গ্রামের আসলামের ছেলে ওয়ারেস (২৫), সার পলশিয়া গ্রামের বাছেদের ছেলে শামীম ও পাথাইলকান্দী গ্রামের আব্দুল হাইয়ের ছেলে লিখন।

ফুড অফিসার্স যমুনা জুট ইন্ডাস্ট্রির লিমিটেডের সুপার ভাইজার মো: আকতার হোসেন জানান, চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম বলেন, অভিযোগ পেয়েছি। দ্রুতই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৮:২১   ৮৫ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● \ডেঙ্গু ঠেকাতে দোহারের পাড়া-মহল্লায় মাইকিং, চলছে পরিচ্ছন্নতা অভিযান
● নারায়ণগঞ্জের বন্দরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই নারী খুন, স্বামী গ্রেপ্তার
● দিনদুপুরে জানালার গ্রিল কেটে চুরি, সিংগাইরে ১৪ ভরি স্বর্ণালংকারসহ লুট টাকা
● সালথায় ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১০
● হাঁস ধরা থেকে পিচ্ছিল কলাগাছে ওঠা, সালথায় গ্রামীণ খেলায় মাতল শত শত মানুষ



আর্কাইভ