ঢাকা    বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » গলাচিপায় ১৭ সন্ধি কচ্ছপসহ আটক এক

গলাচিপায় ১৭ সন্ধি কচ্ছপসহ আটক এক


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬


 গলাচিপায় ১৭ সন্ধি কচ্ছপসহ আটক এক

পটুয়াখালী: গলাচিপায় অবৈধভাবে বন্যপ্রাণী পাচারের সময় ১৭টি সন্ধি কচ্ছপসহ এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে,২৬ আগস্ট দুপুর আনুমানিক আড়াইটার দিকে গলাচিপা রেঞ্জ অফিসার নয়ন মিস্ত্রীর নেতৃত্বে বন বিভাগের একটি টিম গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খেওয়াঘাট সংলগ্ন পান বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পাটের বস্তাসহ পালানোর চেষ্টাকালে রাঙ্গাবালী উপজেলার মরা জাহাঙ্গীর গ্রামের মোঃ রেজাউল মৃধা (৪৫) কে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৭টি সন্ধি কচ্ছপ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত কচ্ছপগুলোর আনুমানিক ওজন ১০ কেজি এবং বাজার মূল্য প্রায় ১২,০০০ টাকা।জিজ্ঞাসাবাদে রেজাউল মৃধা কচ্ছপগুলো বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করছিলেন বলে স্বীকার করেছেন। এ বিষয়ে গলাচিপা থানায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ১০/৩৪(খ) ধারায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

গলাচিপা রেঞ্জ অফিসার নয়ন মিস্ত্রী জানান, “বন্যপ্রাণী পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কারো বিরুদ্ধে এমন অভিযোগ পেলে দ্রুত আমাদের জানান।” উল্লেখ্য: সন্ধি কচ্ছপ বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণীর তালিকাভুক্ত। এটি ধরা, ক্রয়-বিক্রয় ও পরিবহন দণ্ডনীয় অপরাধ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৩:৪০   ৩১ বার পঠিত  |