ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• \ডেঙ্গু ঠেকাতে দোহারের পাড়া-মহল্লায় মাইকিং, চলছে পরিচ্ছন্নতা অভিযান • ব্যাংককে দ্য উইকেন্ডের কনসার্টে মেহজাবীনের স্বপ্নপূরণ • ১৫ বছর সংসারের পর বিচ্ছেদ, কঠিন পরিস্থিতির কথা জানালেন অভিনেত্রী • দুই হাত নেই, তবু বিদ্যালয় গড়েছেন আলতাফ; পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর • দুর্গাপূজায় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক করলেন রিজভী • চাটমোহরে বাড়িতে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে যুবকের মৃত্যু • গলাচিপায় ১ হাজার ৪০২ জেলে পরিবার পেল বিনামূল্যে চাল • পদ্মায় অভিযানে ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ • শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা • মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে বজ্রপাতে গাড়িচালকের মৃত্যু

পটুয়াখালীতে বজ্রপাতে গাড়িচালকের মৃত্যু


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬


 পটুয়াখালীতে বজ্রপাতে গাড়িচালকের মৃত্যু

পটুয়াখালী: বৃষ্টির সময়ে হওয়া হঠাৎ বজ্রপাতে মোহাম্মদ ইউসুফ আলী শিকদার (৪৫) নামে এক গাড়িচালকের মৃত্যু হয়েছে। বুধবার ২৬ আগস্ট দুপুর ১টা ১০ মিনিটের দিকে পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের ৩নং ওয়ার্ড সেহকাঠি গ্রামের বুড়ির খেয়াঘাট বাজারসংলগ্ন এলাকায় বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ইউসুফ আলী শিকদার ওই এলাকার আদম আলী শিকদারের ছেলে। তিনি পেশায় একজন ভাড়ায় গাড়িচালক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির কাছের একটি ফসলের মাঠের কাছে অবস্থান করছিলেন ইউসুফ। এসময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তার কিছুক্ষণ পরেই সেখানে বজ্রপাত হয়। এতে ইউসুফ আলী শিকদার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন কিন্তু বজ্রপাতের ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমাদের পুলিশ পাঠানো হয়েছে।পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২০:৪৯   ৯৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● গলাচিপায় ১ হাজার ৪০২ জেলে পরিবার পেল বিনামূল্যে চাল
● শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা
● কঁচা নদীতে অভিযান চালিয়ে ২,৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস
● ইলেকট্রনিক বাদ্যযন্ত্রের দাপটে আগৈলঝাড়ায় সংকটে ঢাক-ঢোল কারিগররা
● লালমোহনে ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৪ জন, হাসপাতালে ভর্তি ৩



আর্কাইভ