ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• নিঝুমদ্বীপে ভূমিহীনদের জমি দেওয়ার নামে ফরম বিক্রি, টাকা আদায়ের অভিযোগ • লালমোহনে দুর্গাপূজার মণ্ডপ বেড়ে ২৩টি, মহাষষ্ঠীতে শুরু শুক্রবার • জাল নোট শনাক্ত ও প্রচলন ঠেকাতে ভেড়ামারায় সচেতনতামূলক কর্মশালা • তেঁতুলিয়া নদীতে মা ইলিশ ধরায় ছয় জেলের এক মাসের কারাদণ্ড • ভেড়ামারায় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি • রাজশাহী রেলস্টেশনের পাশে কালো পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ • কঁচা নদীতে ট্রলার বিকল, মাঝরাতে ৬০ ইজতেমা যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ • \ডেঙ্গু ঠেকাতে দোহারের পাড়া-মহল্লায় মাইকিং, চলছে পরিচ্ছন্নতা অভিযান • ব্যাংককে দ্য উইকেন্ডের কনসার্টে মেহজাবীনের স্বপ্নপূরণ • ১৫ বছর সংসারের পর বিচ্ছেদ, কঠিন পরিস্থিতির কথা জানালেন অভিনেত্রী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কুয়াকাটায় এক ট্রলারে ৮০ মণ ইলিশ, ২০ লাখ টাকায় বিক্রি

কুয়াকাটায় এক ট্রলারে ৮০ মণ ইলিশ, ২০ লাখ টাকায় বিক্রি


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬


 কুয়াকাটায় এক ট্রলারে ৮০ মণ ইলিশ, ২০ লাখ টাকায় বিক্রি

পটুয়াখালী: দীর্ঘদিনের মন্দার পর পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিপুল পরিমাণ ইলিশ। একটি মাছ ধরার ট্রলারে প্রায় ৮০ মণ ইলিশ ধরা পড়ায় উচ্ছ্বসিত জেলেরা। পরে এসব ইলিশ আলীপুর-মহিপুর মৎস্য বন্দরের সিফাত ফিসে নিলামে বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়।

জানা গেছে, এফবি আব্দুল্লাহ নামের ট্রলারটি বাদশা মাঝির নেতৃত্বে ১৮ জন জেলেকে নিয়ে চার দিন আগে গভীর সাগরে মাছ ধরতে যায়। দুই দিন মাছ শিকারের পর পায়রা বন্দরের শেষ বয়া সংলগ্ন এলাকায় জেলেদের জালে একসঙ্গে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ে। পরে বুধবার (২৬ আগস্ট) বিকেলে ট্রলারটি ইলিশ নিয়ে আলীপুর মৎস্য বন্দরে ফিরে আসে। আলীপুরের সিফাত ফিসে মাছগুলো নিলামে তোলা হলে ২০ লাখ টাকায় বিক্রি হয়।

ট্রলারটির মাঝি বাদশা জানান, চার দিন আগে ১৮ জেলে নিয়ে সাগরে গিয়েছিলাম। দুই দিন মাছ ধরার পর বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ে। পরে আজ মাছগুলো আলীপুরে এনে ২০ লাখ টাকায় বিক্রি করেছি।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগরে বেশ কিছুদিন ইলিশের খরা ছিল। বর্তমানে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। বৃষ্টি হলে ইলিশের পরিমাণ আরও বাড়তে পারে। এতে জেলে, আড়তদারসহ মৎস্য ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট সবাই উপকৃত হবেন।

আলীপুর-মহিপুর মৎস্য বন্দর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্র। প্রতিদিন এখানে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছের বেচাকেনা হয়। দীর্ঘদিন পর একসঙ্গে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ায় স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৬:৫১   ১১২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে দুর্গাপূজার মণ্ডপ বেড়ে ২৩টি, মহাষষ্ঠীতে শুরু শুক্রবার
● তেঁতুলিয়া নদীতে মা ইলিশ ধরায় ছয় জেলের এক মাসের কারাদণ্ড
● কঁচা নদীতে ট্রলার বিকল, মাঝরাতে ৬০ ইজতেমা যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ
● গলাচিপায় ১ হাজার ৪০২ জেলে পরিবার পেল বিনামূল্যে চাল
● শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা



আর্কাইভ