ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• \ডেঙ্গু ঠেকাতে দোহারের পাড়া-মহল্লায় মাইকিং, চলছে পরিচ্ছন্নতা অভিযান • ব্যাংককে দ্য উইকেন্ডের কনসার্টে মেহজাবীনের স্বপ্নপূরণ • ১৫ বছর সংসারের পর বিচ্ছেদ, কঠিন পরিস্থিতির কথা জানালেন অভিনেত্রী • দুই হাত নেই, তবু বিদ্যালয় গড়েছেন আলতাফ; পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর • দুর্গাপূজায় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক করলেন রিজভী • চাটমোহরে বাড়িতে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে যুবকের মৃত্যু • গলাচিপায় ১ হাজার ৪০২ জেলে পরিবার পেল বিনামূল্যে চাল • পদ্মায় অভিযানে ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ • শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা • মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে হয়রানী ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ চান ব্যবসায়ীরা

সুজানগরে হয়রানী ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ চান ব্যবসায়ীরা


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬


 সুজানগরে হয়রানী ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ চান ব্যবসায়ীরা

পাবনা: সুজানগর পৌর শহরের ব্যবসায়ীরা চাঁদাবাজি,হয়রানী,হুমকি ও ভয়ভীতি বন্ধে কঠোর পদক্ষেপ চান ব্যবসায়ীরা । সুজানগর পৌর শহরের সকল শ্রেণীর ব্যবসায়ীর উদ্যোগে অনুষ্ঠিত মত বিনিময় সভায় পাবনা দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ. কে. এম সেলিম রেজা হাবিবসহ সংশ্লিষ্ট প্রশাসনের নিকট এ দাবি জানান ব্যবসায়ীরা । পৌর শহরের কাঁচা বাজার চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সুজানগর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাসের সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা দুই আসনের সংসদ সদস্য এডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব। বিশেষ অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মীর রাশেদুজ্জামান রাশেদ, পাবনা সহকারি পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ ও থানা অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন। এর আগে সভায় স্থানীয় ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে বিভিন্ন ধরনের হয়রানি ও চাঁদাবাজির শিকার হচ্ছেন বলে তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন এবং হয়রানিও চাঁদাবাজি বন্ধে পাবনা ২ আসনের এমপি সেলিম রেজা হাবিব সহ সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

সুজানগরের ব্যবসায়ীদের যারা হয়রানি করেন, তাদের থেকে চাঁদা দাবি করেন এবং ব্যবসায়ীদের হয়রানি ও বিভিন্ন ধরনের ভয়ভীতি মূলক হুমকি প্রদান করেন সেই সকল অপরাধী বা তাদের মদদদাতা যত প্রভাবশালীই হোক না কেন,তাদের আইনের আওতায় আনা হবে এবং চাঁদাবাজদের এ ধরনের কোনো অপতৎপরতা সহ্য করা হবে না উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে পাবনা ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব বলেন,সুজানগরে যারা এ রকম চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতিশীঘ্র যদি আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে না নিতে পারে, আইনের আওতায় আনতে না পারে, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি ব্যবসায়ীদের নির্বিঘেœ তাদের ব্যবসা পরিচালনার আহ্বান জানান এবং কোন ব্যবসায়ী হয়রানী চাঁদাবাজি ও হুমকির শিকার হলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে অবগত করার আহ্বান জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৬:৪৪   ৭১ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● চাটমোহরে বাড়িতে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে যুবকের মৃত্যু
● চাটমোহরে ৯ অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষককে বিদায় সংবর্ধনা
● চাটমোহরে সিএনজি উল্টে প্রাণ গেল নারীর, হাসপাতালে স্বামীসহ ৩ জন
● দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে সুজানগরে র‍্যালি ও মহড়া
● রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের মৃত্যু



আর্কাইভ