ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• \ডেঙ্গু ঠেকাতে দোহারের পাড়া-মহল্লায় মাইকিং, চলছে পরিচ্ছন্নতা অভিযান • ব্যাংককে দ্য উইকেন্ডের কনসার্টে মেহজাবীনের স্বপ্নপূরণ • ১৫ বছর সংসারের পর বিচ্ছেদ, কঠিন পরিস্থিতির কথা জানালেন অভিনেত্রী • দুই হাত নেই, তবু বিদ্যালয় গড়েছেন আলতাফ; পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর • দুর্গাপূজায় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক করলেন রিজভী • চাটমোহরে বাড়িতে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে যুবকের মৃত্যু • গলাচিপায় ১ হাজার ৪০২ জেলে পরিবার পেল বিনামূল্যে চাল • পদ্মায় অভিযানে ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ • শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা • মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসন আদালত চত্বরে অধ্যক্ষের ওপর হামলা

চরফ্যাসন আদালত চত্বরে অধ্যক্ষের ওপর হামলা


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬


চরফ্যাসন আদালত চত্বরে অধ্যক্ষের ওপর হামলা

ভোলা: চরফ্যাসন চৌকি আদালতে একটি মামলায় আত্মসমর্পণ করতে এসে হামলার শিকার হয়েছেন ওসমানগঞ্জ ইউনাইটেড ডিগ্রী কলেজ অধ্যক্ষ আব্দুল মাজেদ।

২৭ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২ টায় চরফ্যাসন আদালতের চত্বরে আদালতে হাজিরের পূর্ব মুহুর্তে অধ্যক্ষ মাজেদের উপর বাদি সুমন ও তার পরিবারের লোকজন এ হামলা করে। এ সময় কোর্টে অবস্থানরত জিআরও এবং কোর্টের পুলিশরা তাকে উদ্ধার করে একটি কক্ষে নিয়ে যায়।

হামলার শিকার অধ্যক্ষ মাজেদ বলেন, ওসমানগঞ্জ ইউনিয়নের চর নুরুল আমিন এলাকায় একটি জমি নিয়ে সুমন বাদি হয়ে মামলা করে। আজ আমি মামলায় হাজির হতে গেলে সুমন ও মোঃ আলীসহ আরও ৭/৮ জন সন্ত্রাসীরা আদালত চত্বরে আমার উপরে হামলা মারধর করে।
আমি ডাক চিৎকার দিলে আদালতে থাকা,কোর্ট দারোগা,জিআরও আইনজীবীরা মহড়িরা এসে আমাকে উদ্ধার করে।

এরপর আদালতে মামলার কার্যক্রম শুরু হলে বিবাদি অধ্যক্ষ মাজেদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত ১৪ লাখ টাকা জরিমানার রায় দিয়েছে।

আদালত চত্বরেবিবাদির উপর হামলার ঘটনায় আইন শৃঙ্খলার অবনতি নিয়ে প্রশ্ন তোলেন আদালতে কর্মরত আইনজীবীগন।

আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় সহকারি পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মেহেদী হাসান বলেন,বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চরফ্যাসন উপজেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রমিজ উদ্দিন বলেন আদালত হচ্ছে জনসাধারণের নিরাপদ আশ্রয়স্থল। এখানে বাদি বিবাদিসহ সর্বস্তরের মানুষ নিরাপত্তা না পেলে কোথায় পাবে নিরাপত্তা।
তিনি সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলা কারীদের বিরুদ্ধে অাইনী ব্যবস্থা নেওয়ার অন্যথায় আদালতের প্রতি নাগরি সমাজের কোন আস্থা থাকবে না।

অধ্যক্ষ মাজেদের আইনজীবী এডভোকেট এনামুল হক রায়হান বলেন,ঘটনার বর্ণনা শুনে বিজ্ঞ আদালত মামলার বাদি সুমনকে তাৎক্ষনিক ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। হামলায় পরে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি এখন তার ভদ্রপাড়ার বাসায় অবস্থান করছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১৪:২৮   ৮৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● গলাচিপায় ১ হাজার ৪০২ জেলে পরিবার পেল বিনামূল্যে চাল
● শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা
● কঁচা নদীতে অভিযান চালিয়ে ২,৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস
● ইলেকট্রনিক বাদ্যযন্ত্রের দাপটে আগৈলঝাড়ায় সংকটে ঢাক-ঢোল কারিগররা
● লালমোহনে ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৪ জন, হাসপাতালে ভর্তি ৩



আর্কাইভ