![]()
ঢাকা: দোহার উপজেলা বিএনপির প্রবীন অসুস্থ নেতাদের খোঁজখবর নিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ও সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া।
বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুরু করে উপজেলার সুতারপাড়া ও মুকসুদপুর ইউনিয়নে তিন প্রবীন নেতৃবৃন্দকে দেখতে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন উপজেলা বিএনপির এই দুই নেতা।
এ সময়ে এই দুই নেতার আগমনে স্থানীয় নেতাকর্মিরা অসুস্থ নেতাদের বাড়িতে উপস্থিতি বাড়ান।
অসুস্থ নেতৃবৃন্দরা হলেন উপজেলার সুতারপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ মোল্লা, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সদস্য ও মুকসুদপুর ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি মো.শাহজাহান বেপারী ও জাতীয় শ্রমিকদল দোহার উপজেলা শাখার যুগ্ন- সম্পাদক কামাল হোসেন শিপু।
উপজেলা বিএনপির এই দুই নেতার আগমন ও খোঁজ খবরে কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন অসুস্থ তিন নেতা।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ও সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া
বলেন, ইউনিয়ন বিএনপির তিন নেতা সম্প্রতি শারীরিকভাবে অসুস্থ বোধ করলে তাদেরকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাদেরকে নিজ বাড়ি দোহারে স্থানান্তর করা হয়।সংবাদ পেয়ে আমরা অসুস্থ তিন নেতার বাসায় তাদের শারীরিক অবস্থার ও চিকিৎসার খোঁজ নিতে ছুটে আসি।
সহযোদ্ধাদের আগমনে অসুস্থ মুকসুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও প্রবীন নেতা মো.শাহজাহান বেপারী বলেন, আমি বর্তমানে মহান আল্লাহর মেহেরবানিতে ভালো আছি।আপনারা আমার জন্য দোয়া করবেন।
জাতীয় শ্রমিকদল দোহার উপজেলা শাখার যুগ্ন- সম্পাদক কামাল হোসেন শিপু বলেন, আপনাদের আগমনে আমিসহ আমার পরিবার কৃতজ্ঞ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দলের সভাপতি রমজান হোসেন,উপজেলা বিএনপির সদস্য শেখ হিরন, নারিশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জিকু বেপারী, উপজেলা যুবদলের যুগ্ন সম্পাদক হামিদুল ইসলাম সোহাগ,সাবেক ছাত্রনেতা কামাল মৌড়ল, সাংবাদিক নেতা মাহবুবুর রহমান টিপু, ঢাকা জেলা বিএনপির আইনজীবী সমিতি সদস্য মো.শফিকুল ইসলাম প্রমুখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:৩২:১৫ ৫ বার পঠিত | ● অসুস্থ নেতা ● খোঁজখবর ● দোহার