ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
• \ডেঙ্গু ঠেকাতে দোহারের পাড়া-মহল্লায় মাইকিং, চলছে পরিচ্ছন্নতা অভিযান • ব্যাংককে দ্য উইকেন্ডের কনসার্টে মেহজাবীনের স্বপ্নপূরণ • ১৫ বছর সংসারের পর বিচ্ছেদ, কঠিন পরিস্থিতির কথা জানালেন অভিনেত্রী • দুই হাত নেই, তবু বিদ্যালয় গড়েছেন আলতাফ; পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর • দুর্গাপূজায় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক করলেন রিজভী • চাটমোহরে বাড়িতে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে যুবকের মৃত্যু • গলাচিপায় ১ হাজার ৪০২ জেলে পরিবার পেল বিনামূল্যে চাল • পদ্মায় অভিযানে ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ • শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা • মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

বাউফলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬


 -

পটুয়াখালী: বাউফলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী প্রোগ্রামার হাসান গাজীর পরিবারের বিরুদ্ধে। উপজেলার মদনপুরা ইউনিয়নের দরোগাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে।

অভিযোগ রয়েছে, হাসান গাজীর পরিবারের সঙ্গে রাবেয়া বেগমের জমিজমা বণ্টন সংক্রান্ত একটি মামলা পটুয়াখালীর আদালতে চলমান রয়েছে। এর আগে বিতর্কিত ওই জমিতে ঘর নির্মাণের ওপর উভয় পক্ষের ওপর নিষেধাজ্ঞা দেন আদালত। পরবর্তীতে আদালতে আবেদন করে পুরোনো ঘরের সংস্কারকাজের অনুমতি নেন হাসান গাজীর পরিবার। তবে সংস্কারকাজের অনুমতি নিলেও পুরোনো ঘর ভেঙে সেখানে একতলা পাকা ভবন নির্মাণ করা হয় বলে অভিযোগ রয়েছে। নির্মাণকাজ চলাকালে পুলিশ বাধা দিলেও তা উপেক্ষা করে রাতের আঁধারে ভবন নির্মাণের কাজ সম্পন্ন করা হয়।

এ বিষয়ে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, আদালত থেকে কেবল ঘর সংস্কারের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু তারা সেখানে নতুন পাকা বসতঘর নির্মাণ করছিলেন। ৯৯৯-এ কল পেয়ে সরেজমিনে গিয়ে তাদের কাজ করতে নিষেধ করা হলেও তারা তা অমান্য করে ভবন নির্মাণ করেন। পরবর্তীতে বিষয়টি সমাধানের জন্য ভুক্তভোগীকে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে হাইকোর্টের সহকারী প্রোগ্রামার হাসান গাজী মুঠোফোনে বলেন, আমার বাবা আদালতের অনুমতি নিয়ে সংস্কারের কাজ করেছেন নাকি অন্য কিছু করেছেন, সেটার সঙ্গে আমি সরাসরি সম্পর্কিত নই। তাছাড়া রাবেয়া বেগম গং বণ্টন মামলা করলেও প্রতি শুনানিতে ইচ্ছাকৃতভাবে সময়ের আবেদন করে কালক্ষেপণ করছেন। এদিকে আমাদের পুরোনো ঘর ভেঙে পড়ে গেছে। বণ্টন মামলা যদি ৫০ বছর ধরে চলে, তবে এই দীর্ঘ সময় আমরা কী রাস্তায় থাকবো ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৪:৪৪   ৯৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● গলাচিপায় ১ হাজার ৪০২ জেলে পরিবার পেল বিনামূল্যে চাল
● শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা
● কঁচা নদীতে অভিযান চালিয়ে ২,৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস
● ইলেকট্রনিক বাদ্যযন্ত্রের দাপটে আগৈলঝাড়ায় সংকটে ঢাক-ঢোল কারিগররা
● লালমোহনে ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৪ জন, হাসপাতালে ভর্তি ৩



আর্কাইভ