ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• \ডেঙ্গু ঠেকাতে দোহারের পাড়া-মহল্লায় মাইকিং, চলছে পরিচ্ছন্নতা অভিযান • ব্যাংককে দ্য উইকেন্ডের কনসার্টে মেহজাবীনের স্বপ্নপূরণ • ১৫ বছর সংসারের পর বিচ্ছেদ, কঠিন পরিস্থিতির কথা জানালেন অভিনেত্রী • দুই হাত নেই, তবু বিদ্যালয় গড়েছেন আলতাফ; পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর • দুর্গাপূজায় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক করলেন রিজভী • চাটমোহরে বাড়িতে বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে যুবকের মৃত্যু • গলাচিপায় ১ হাজার ৪০২ জেলে পরিবার পেল বিনামূল্যে চাল • পদ্মায় অভিযানে ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ • শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কাঁঠালিয়ায় প্রস্তুতিমূলক সভা • মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬


‎

বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
‎ ‎কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার ধরমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জমকালো ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী “মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ধরমপুর ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬”।
‎
‎স্থানীয় সামাজিক সংগঠন ‘সোনার বাংলা’-এর ব্যানারে শুক্রবার (২৮ আগস্ট) এই আকর্ষণীয় ফুটবল আসরের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
‎

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমিরুল আরাফাত। এছাড়া বিশেষ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান।
‎
‎বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বিএনপি নেতা হাজী মোঃ সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান আলী, যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ মিন্টু, জালাল উদ্দিন মাতুব্বর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নান্টু মিয়া, ধরমপুর ইউনিয়ন ৮ নং বিএনপির সভাপতি নয়ন আলী, বিএনপি নেতা রেজাউন খন্দকার অঞ্জন এবং আলী হোসেন। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজন আলী এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আকরাম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, “যুবসমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি রক্ষার্থে আয়োজিত এই টুর্নামেন্ট অত্র অঞ্চলের ফুটবলপ্রেমীদের মাঝে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করবে।” একই সাথে তিনি শান্তি-শৃঙ্খলার মধ্য দিয়ে পুরো টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
‎
‎উদ্বোধনী ম্যাচে গ্যালারি জুড়ে হাজারো দর্শকের করতালি ও উল্লাসে পুরো মাঠজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উদ্বোধনী ম্যাচে মাঠে নামে ১ নং কাজি হাটা বনাম ৯ নং ওয়ার্ড বৃত্তি পাড়া দল। আয়োজক কমিটি ‘সোনার বাংলা’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো টুর্নামেন্ট জুড়ে দর্শকদের জন্য এরকম আরও আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৭:৩৭   ১০১ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● পদ্মায় অভিযানে ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ
● মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
● নিষিদ্ধ টাপেন্টাডল সেবন, ভেড়ামারায় যুবকের ৬ মাসের কারাদণ্ড
● ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, জরিমানা
● ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড, জরিমানা ১১ হাজার ১০০ টাকা



আর্কাইভ