ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ইনানী রিসোর্টে আগুন: স্ত্রীকে জানালা দিয়ে বের করে লাফ দিলেন স্বামী • অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গোলের অপেক্ষায় নয়, গোল করতে চায় বাংলাদেশ • কলকাতার দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে প্রাণ গেল ১৭ জনের • এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি • ডিজিটাল পরিচয় সুরক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কৃতি স্যানন • নরসুন্দা নদীতে মিলল নিখোঁজ সালমানের খুলিসহ ৭৭টি হাড় • সাভারে ৭ দিন ধরে নিখোঁজ ১২ বছরের মাদ্রাসাছাত্রী • মেয়েকে উত্ত্যক্তের বিচার চেয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত বাবা • তরুণদের নেতৃত্বেই গড়বে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান • জুলাই সনদ অস্বীকারের পরিণতি ভয়াবহ হবে: শফিকুর রহমান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে হতদরিদ্রদের মাঝে ৭ গরু বিতরণ

পীরগঞ্জে হতদরিদ্রদের মাঝে ৭ গরু বিতরণ


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট ২০২৬


 -

ঠাকুরগাঁও: পীরগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে ৭টি গরু ও নিম গাছের চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

রোববার উপজেলার লোহাগাড়া বাজারে ‘আলোর পথে’ কার্যালয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং আলোর পথে-এর বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলোর পথে-এর নির্বাহী পরিচালক আজাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, খনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ হোসেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান, আলোর পথে-এর প্রতিষ্ঠাতা সদস্য আরিফুল রহমান এবং ইউনিয়ন বিএনপির নেতা আতিকুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, হতদরিদ্র পরিবারের স্বাবলম্বিতা অর্জনে গবাদিপশু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একটি গরু পালনের মাধ্যমে পরিবারগুলো দুধ উৎপাদন ও বাছুর পালনের পাশাপাশি আয় বৃদ্ধির সুযোগ পেতে পারে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় নিমসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর গুরুত্বও তুলে ধরেন তারা।

আলোচনা সভা শেষে হতদরিদ্র উপকারভোগীদের মাঝে ৭টি গরু ও নিম গাছের চারা বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আয়োজক প্রতিষ্ঠানের সদস্য, উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০১:০৯   ১০১ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● উলিপুর পৌরসভায় কাজ অসমাপ্ত রেখেই এডিবির কোটি টাকা উত্তোলনের অভিযোগ
● দুর্গাপূজার প্রস্তুতি সভায় অনুপস্থিত, পীরগঞ্জে ৩ কর্মকর্তাকে শোকজের নির্দেশ
● রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী প্রমা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
● দুর্নীতির অভিযোগ করায় কারাগারে পাঠানোর অভিযোগ পল্লী উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে
● দুর্গাপূজা ঘিরে ঢাক-ঢোল তৈরি ও মেরামতে ব্যস্ত পীরগঞ্জের কারিগররা



আর্কাইভ