ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ইনানী রিসোর্টে আগুন: স্ত্রীকে জানালা দিয়ে বের করে লাফ দিলেন স্বামী • অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গোলের অপেক্ষায় নয়, গোল করতে চায় বাংলাদেশ • কলকাতার দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে প্রাণ গেল ১৭ জনের • এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি • ডিজিটাল পরিচয় সুরক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কৃতি স্যানন • নরসুন্দা নদীতে মিলল নিখোঁজ সালমানের খুলিসহ ৭৭টি হাড় • সাভারে ৭ দিন ধরে নিখোঁজ ১২ বছরের মাদ্রাসাছাত্রী • মেয়েকে উত্ত্যক্তের বিচার চেয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত বাবা • তরুণদের নেতৃত্বেই গড়বে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান • জুলাই সনদ অস্বীকারের পরিণতি ভয়াবহ হবে: শফিকুর রহমান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » গুম প্রতিরোধ অধ্যাদেশ পুনর্বহালের দাবি সংসদ ভবনের সামনে জামায়াত-জোটের অবস্থান

গুম প্রতিরোধ অধ্যাদেশ পুনর্বহালের দাবি সংসদ ভবনের সামনে জামায়াত-জোটের অবস্থান


অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট ২০২৬


গুম প্রতিরোধ অধ্যাদেশ পুনর্বহালের দাবি সংসদ ভবনের সামনে জামায়াত-জোটের অবস্থান

গুমের বিচার ও গুম প্রতিরোধ অধ্যাদেশ পুনর্বহালের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে অবস্থান নিয়েছেন জামায়াতে ইসলামী ও ১১-দলীয় জোটের নেতা-কর্মীরা।

আজ রোববার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর বাংলামোটরে পথসভা করে ১১-দলীয় জোট। এরপর বেলা ৪টায় পদযাত্রা করে সংসদ ভবনের সামনে এসে অবস্থান নেন তারা। জামায়াত-জোটের এই কর্মসূচির সময় কারওয়ান বাজার, ফার্মগেট ও সংসদ ভবনের সামনে যান চলাচল বন্ধ হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

পদযাত্রায় জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারাসহ ১১ দলের শীর্ষ নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

এর আগে, বাংলামোটরের সভায় এই কর্মসূচির প্রতি সংহতি জানান ১১–দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ। তিনি জানান, সংসদের সামনে পদযাত্রা শেষ হবে। তাদের একটি প্রতিনিধিদল সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দেবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯:১৮:৪৫   ১১৯ বার পঠিত  | ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● কলকাতার দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে প্রাণ গেল ১৭ জনের
● তরুণদের নেতৃত্বেই গড়বে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান
● জুলাই সনদ অস্বীকারের পরিণতি ভয়াবহ হবে: শফিকুর রহমান
● আগামী ২০ অক্টোবর রাজশাহীতে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
● এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে,সরকারকে কড়া আক্রমণ জামায়াত আমিরের



আর্কাইভ