ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ইনানী রিসোর্টে আগুন: স্ত্রীকে জানালা দিয়ে বের করে লাফ দিলেন স্বামী • অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গোলের অপেক্ষায় নয়, গোল করতে চায় বাংলাদেশ • কলকাতার দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে প্রাণ গেল ১৭ জনের • এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি • ডিজিটাল পরিচয় সুরক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কৃতি স্যানন • নরসুন্দা নদীতে মিলল নিখোঁজ সালমানের খুলিসহ ৭৭টি হাড় • সাভারে ৭ দিন ধরে নিখোঁজ ১২ বছরের মাদ্রাসাছাত্রী • মেয়েকে উত্ত্যক্তের বিচার চেয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত বাবা • তরুণদের নেতৃত্বেই গড়বে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান • জুলাই সনদ অস্বীকারের পরিণতি ভয়াবহ হবে: শফিকুর রহমান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে মালামাল চুরি

কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে মালামাল চুরি


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট ২০২৬


কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে মালামাল চুরি

পিরোজপুর: কাউখালীতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ৫৫ নং আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে মালামাল চুরির ঘটনা ঘটেছে।রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে বিদ্যালয়ে এসে কেচি গেটের তালা ভাঙা দেখতে পান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাস। পরবর্তীতে শিক্ষক ও কর্মচারীরা ভেতরের অফিস কক্ষসহ বিদ্যালয়ের দ্বিতীয় তলার স্টোররুমের তালাও ভাঙা অবস্থায় দেখতে পান।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাস জানান, প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বিদ্যালয় ছুটির পর নিয়ম অনুযায়ী অফিস ও শ্রেণিকক্ষ বন্ধ করে সবাই বাড়ি চলে যান। সাপ্তাহিক ছুটি শেষে রোববার সকালে বিদ্যালয়ে এসে তিনি চুরির বিষয়টি টের পান।
পরে কক্ষগুলোতে তল্লাশি চালিয়ে দেখা যায়, চোর চক্র বিদ্যালয়ের পুরোনো দুটি সিলিং ফ্যান, দুটি ফুটবল, একটি ঘণ্টা এবং একটি টিউবওয়েল খুলে চুরি করে নিয়ে গেছে। এছাড়া শ্রেণিকক্ষের বৈদ্যুতিক সুইচবোর্ডও ভেঙে তছনছ করে ফেলে রেখে গেছে তারা।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ অহেদুল রহমান বলেন, আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। উক্ত বিদ্যালয় কোন নৈশো প্রহরে নেই।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, চুরির ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৫:০৬   ৭৫ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● নিষেধাজ্ঞা উপেক্ষা করে চরফ্যাসনে কেজি ১ হাজার টাকায় ইলিশ বিক্রি
● ধানক্ষেত দেখতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
● লালমোহনে দুর্গোৎসবে আনন্দ র‌্যালি
● রাস্তার ওপর গ্যাস সিলিন্ডার রাখায় দোকানিকে জরিমানা
● কঁচা নদীতে অভিযানে জব্দ ৫ হাজার মিটার অবৈধ জাল, পুড়িয়ে ধ্বংস



আর্কাইভ