ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ইনানী রিসোর্টে আগুন: স্ত্রীকে জানালা দিয়ে বের করে লাফ দিলেন স্বামী • অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গোলের অপেক্ষায় নয়, গোল করতে চায় বাংলাদেশ • কলকাতার দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে প্রাণ গেল ১৭ জনের • এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি • ডিজিটাল পরিচয় সুরক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কৃতি স্যানন • নরসুন্দা নদীতে মিলল নিখোঁজ সালমানের খুলিসহ ৭৭টি হাড় • সাভারে ৭ দিন ধরে নিখোঁজ ১২ বছরের মাদ্রাসাছাত্রী • মেয়েকে উত্ত্যক্তের বিচার চেয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত বাবা • তরুণদের নেতৃত্বেই গড়বে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান • জুলাই সনদ অস্বীকারের পরিণতি ভয়াবহ হবে: শফিকুর রহমান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নানা আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান

কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নানা আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট ২০২৬


 কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নানা আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান

পিরোজপুর: কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাইসুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াহিদুর রহমান, ওসি (তদন্ত) এবাদ আলী, প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার, শামসুর রহমান মিজান, সুব্রত রায়, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার এবং সাবেক সভাপতি এনামুল হক।
অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করা হয়। কোরআন তেলাওয়াত করেন স্থানীয় মাদ্রাসার সুপার মাওলানা মাহমুদুল হাসান এবং গীতা পাঠ করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে কবির কালজয়ী গান ও কবিতা পরিবেশন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান।
ইউএনও মোঃ আসাদুজ্জামান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সবচেয়ে বড় অনুপ্রেরণা। কাউখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ‘নজরুল বর্ষ’ উদযাপনের মূল লক্ষ্য হলো নতুন প্রজন্মকে কবির জীবন, দর্শন ও সাহিত্যের সাথে গভীরভাবে পরিচিত করে তোলা। বর্তমান তরুণ সমাজকে বাংলা সাহিত্যের এই মহান কবির প্রগতিশীল চিন্তাধারা এবং চেতনায় উদ্বুদ্ধ করতেই আমরা মাসব্যাপী নানা কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করেছি।

এ/ এন

বাংলাদেশ সময়: ১৮:১৫:২০   ৬৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● নিষেধাজ্ঞা উপেক্ষা করে চরফ্যাসনে কেজি ১ হাজার টাকায় ইলিশ বিক্রি
● ধানক্ষেত দেখতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
● লালমোহনে দুর্গোৎসবে আনন্দ র‌্যালি
● রাস্তার ওপর গ্যাস সিলিন্ডার রাখায় দোকানিকে জরিমানা
● কঁচা নদীতে অভিযানে জব্দ ৫ হাজার মিটার অবৈধ জাল, পুড়িয়ে ধ্বংস



আর্কাইভ