ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ইনানী রিসোর্টে আগুন: স্ত্রীকে জানালা দিয়ে বের করে লাফ দিলেন স্বামী • অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গোলের অপেক্ষায় নয়, গোল করতে চায় বাংলাদেশ • কলকাতার দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে প্রাণ গেল ১৭ জনের • এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি • ডিজিটাল পরিচয় সুরক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কৃতি স্যানন • নরসুন্দা নদীতে মিলল নিখোঁজ সালমানের খুলিসহ ৭৭টি হাড় • সাভারে ৭ দিন ধরে নিখোঁজ ১২ বছরের মাদ্রাসাছাত্রী • মেয়েকে উত্ত্যক্তের বিচার চেয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত বাবা • তরুণদের নেতৃত্বেই গড়বে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান • জুলাই সনদ অস্বীকারের পরিণতি ভয়াবহ হবে: শফিকুর রহমান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

বাউফলে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট ২০২৬


 বাউফলে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

পটুয়াখালী:বাউফল উপজেলার নাজিরপুর ইউপির ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের নব গঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন নব গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ও কেশবপুর ফজলুল হক ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ তোফাজ্জেল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বিএনপি দলীয় সাবেক এমপি মোঃ সহিদুল আলম তালুকদারের ছেলে রাইয়ান আকাশ, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ ।

এছাড়া অনুষ্ঠানে শিক্ষক- কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। নবগঠিত ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অভিভাবক সদস্য মোঃ আল আমিন(রিয়াদ), শিক্ষক প্রতিনিধি এস.এম মাঈনুল ইসলাম ও সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) ইসরাত জাহান। সভা শেষে ঈদ এ মিলাদুন্নবী(সঃ) উদযাপন উপলক্ষে ছাত্র- ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হাফেজ ওমর ফারুক।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৩:০৭   ৯৭ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● নিষেধাজ্ঞা উপেক্ষা করে চরফ্যাসনে কেজি ১ হাজার টাকায় ইলিশ বিক্রি
● ধানক্ষেত দেখতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
● লালমোহনে দুর্গোৎসবে আনন্দ র‌্যালি
● রাস্তার ওপর গ্যাস সিলিন্ডার রাখায় দোকানিকে জরিমানা
● কঁচা নদীতে অভিযানে জব্দ ৫ হাজার মিটার অবৈধ জাল, পুড়িয়ে ধ্বংস



আর্কাইভ