ঢাকা    মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাশনে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চরফ্যাশনে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


শামিম খান
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬


 চরফ্যাশনে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভোলা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার চরফ্যাসনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মঙ্গলবার সকাল ১১টায় চরফ্যাসন উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি চরফ্যাসন বাজারের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‍্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, ভোলা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ হেলাল উদ্দিন টিপু, উপজেলা বিএনপির সহসভাপতি কয়ছর আহমেদ কমল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মাহাজন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর ইসলাম রাসেল।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম এবং দেশের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে দলের ভূমিকা তুলে ধরেন। তারা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

চরফ্যাসন উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পন্ন হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৩:৫৬   ২৭ বার পঠিত  |