ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• লালমোহনের হা-মীম স্কুলে শিক্ষার্থীদের বিকাশে অভিভাবক সমাবেশ • পাবনার সুজানগরে আগুনে ক্ষতিগ্রস্ত আট পরিবারকে শাড়ি দিলেন আজিম শেখ • ভোলা জেলায় টানা দুই বছর সেরা সোনালী ব্যাংকের লালমোহন শাখা • কাউখালীতে মা ইলিশ রক্ষার অভিযানে সাড়ে ৮ হাজার মিটার অবৈধ জাল ধ্বংস • ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন কর্মকর্তা ডা. একরামুল হক • পিরোজপুরের কাউখালীতে বাস-অটোরিকশার সংঘর্ষে নারীসহ তিনজন গুরুতর আহত • লিঙ্গবৈষম্য দূর করে সমতা প্রতিষ্ঠায় লালমোহনে তরুণদের নিয়ে সভা • ফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্গাপূজায় অর্থ সহায়তা ও গেঞ্জি দিলেন আল-আমিন • পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি শাহীনকে সুজানগরে সংবর্ধনা • কুড়িগ্রামে পিতৃপরিচয়হীন নবজাতক ও মানসিক প্রতিবন্ধী মায়ের পুনর্বাসনের দাবি


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » জাতীয় জীবনে কবি নজরুল ইসলাম আমাদের অনুপ্রেরণার নাম:এমপি সেলিম রেজা হাবিব

জাতীয় জীবনে কবি নজরুল ইসলাম আমাদের অনুপ্রেরণার নাম:এমপি সেলিম রেজা হাবিব


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬


 জাতীয় জীবনে কবি নজরুল ইসলাম আমাদের অনুপ্রেরণার নাম:এমপি সেলিম রেজা হাবিব

পাবনা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘নজরুল বর্ষ’ উপলক্ষ্যে প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ. কে. এম সেলিম রেজা হাবিব।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন।

উপজেলা একাডেমীক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিম রেজা হাবিব বলেন , জাতীয় জীবনে নজরুল আমাদের অনুপ্রেরণার নাম। তার সাহিত্য বাংলা ভাষা ও সাহিত্যের অনবদ্য সৃষ্টি। সাহিত্যের এমন কোনো শাখা নেই, যেখানে তার বিচরণ নেই। দেশের মুক্তিকামী মানুষকে তিনি পথের দিশা দেখিয়েছেন। অসাম্প্রদায়িকতা, মানবিকতা, সাম্য ও চেতনার কবি নজরুল সব শ্রেণির মানুষকে অনুপ্রাণিত করেন। মাসব্যাপী এ আয়োজনে বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গান, আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয়, নৃত্য, হামদ-নাত, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতায় অংশ নেবে।উদ্বোধনী দিনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা আবৃত্তি ও গান পরিবেশন করে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৫:২২   ৭৮ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি শাহীনকে সুজানগরে সংবর্ধনা
● চাটমোহরে মেহগনি গাছের নিচে চাপা পড়ে দিনমজুরের মৃত্যু
● আমগাছের ডাল কাটতে গিয়ে পড়ে প্রাণ গেল চাটমোহরের যুবকের
● আগামী ২০ অক্টোবর রাজশাহীতে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
● জলবায়ু ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে পাবনায় মানববন্ধন



আর্কাইভ