ঢাকা    মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তিস্তায় পাথর উত্তোলনে প্রশাসনের অভিযানে ধ্বংস করা হলো অবৈধ সরঞ্জাম পটুয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই পক্ষের হাতাহাতি কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু শ্রীদাসখালী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্কুলে হামলা, প্রধান শিক্ষককে মারধর জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির অপরাধে ভেড়ামারায় ১০ হাজার টাকা জরিমানা ভেড়ামারায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন দোহারে প্রশাসনের অভিযানে অবৈধ জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ সুন্দরবনে চার বনদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ জাতীয় জীবনে কবি নজরুল ইসলাম আমাদের অনুপ্রেরণার নাম:এমপি সেলিম রেজা হাবিব


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » সুন্দরবনে চার বনদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ

সুন্দরবনে চার বনদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ


তারিক লিটু,কয়রা ( খুলনা )
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬


 সুন্দরবনে চার বনদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ

খুলনা: সুন্দরবনকে বনদস্যুমুক্ত ও নিরাপদ রাখতে চারটি সক্রিয় বনদস্যু বাহিনীর ৫২ সদস্য র‍্যাবের কাছে আত্মসমর্পণ করেছেন। সোমবার (৩১ আগস্ট) তাঁরা র‍্যাব-৬-এর কাছে আত্মসমর্পণ করেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-৬।

আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, আনারুল বাহিনীর ১৩ জন, আফজাল ওরফে দুলাভাই বাহিনীর ১৫ জন এবং আফতাব বাহিনীর আটজন সদস্য রয়েছেন।

র‍্যাব জানায়, সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালি ও মৌয়ালসহ হাজারো মানুষের জন্য দীর্ঘদিন ধরে জলদস্যু ও বনদস্যুদের অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধ বড় ধরনের হুমকি হয়ে ছিল। এসব অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে।

সংস্থাটির ভাষ্য, র‍্যাবের ধারাবাহিক তৎপরতা, সুন্দরবনের প্রতিকূল পরিবেশ এবং স্বাভাবিক জীবনে ফেরার আগ্রহ থেকেই চার বাহিনীর সদস্যরা আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন।

র‍্যাবের দাবি, একসঙ্গে চারটি বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণের ফলে সুন্দরবনে দস্যুদের সাংগঠনিক সক্ষমতা ও অপরাধমূলক কর্মকাণ্ড কমবে। এতে জেলে, বাওয়ালি ও মৌয়ালসহ বনজীবীদের নিরাপদে জীবিকা নির্বাহের পরিবেশ আরও সুদৃঢ় হবে। আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে র‍্যাব-৬।

এদিকে বন্যপ্রাণীর প্রজনন ও নির্বিঘ্ন বিচরণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনে পর্যটক ও বনজীবীদের প্রবেশ বন্ধ ছিল। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে বিধিবিধান ও অনুমতি সাপেক্ষে সুন্দরবন আবার পর্যটক ও বনজীবীদের জন্য উন্মুক্ত হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৯:৫৪   ৪ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির অপরাধে ভেড়ামারায় ১০ হাজার টাকা জরিমানা
ভেড়ামারায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
সুন্দরবনে চার বনদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ
ভেড়ামারায় অবৈধ সার ব্যবসার দায়ে ব্যবসায়ীকে জরিমানা
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম: ইউএনও



আর্কাইভ