ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ইনানী রিসোর্টে আগুন: স্ত্রীকে জানালা দিয়ে বের করে লাফ দিলেন স্বামী • অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গোলের অপেক্ষায় নয়, গোল করতে চায় বাংলাদেশ • কলকাতার দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে প্রাণ গেল ১৭ জনের • এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি • ডিজিটাল পরিচয় সুরক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কৃতি স্যানন • নরসুন্দা নদীতে মিলল নিখোঁজ সালমানের খুলিসহ ৭৭টি হাড় • সাভারে ৭ দিন ধরে নিখোঁজ ১২ বছরের মাদ্রাসাছাত্রী • মেয়েকে উত্ত্যক্তের বিচার চেয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত বাবা • তরুণদের নেতৃত্বেই গড়বে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান • জুলাই সনদ অস্বীকারের পরিণতি ভয়াবহ হবে: শফিকুর রহমান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারা থানায় কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন

ভেড়ামারা থানায় কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬


‎

‎ভেড়ামারা থানায় কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন

‎কুষ্টিয়া:  নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম ভেড়ামারা থানা আকস্মিক পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তিনি আকস্মিকভাবে থানায় উপস্থিত হন।

‎পরিদর্শনের শুরুতেই পুলিশ সুপার থানায় উপস্থিত অফিসারদের রাত্রীকালীন রোলকলে অংশগ্রহণ করেন। রোলকল শেষে তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন।

‎

‎ব্রিফিংয়ে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রদত্ত করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে সকলকে অবহিত করেন। একই সঙ্গে সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, নৈতিকতা ও মূল্যবোধ সমুন্নত রেখে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।

‎পরবর্তীতে পুলিশ সুপার থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্রসমূহ গুরুত্বের সাথে পর্যালোচনা করেন এবং হাজতখানা, কর্মরত কর্মকর্তা ও ফোর্সদের দৈনন্দিন সামগ্রিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। থানায় সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও যথাযথ সংরক্ষণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। থানা পরিদর্শন শেষে তিনি ভেড়ামারা সার্কেল অফিসও পরিদর্শন করেন।

‎পরিদর্শনকালে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এন/ আর

‎

বাংলাদেশ সময়: ১৯:৪১:২৪   ৯৮ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● নওদাপাড়ায় জলাবদ্ধতা কমাতে ড্রেন নির্মাণ শুরু
● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার দৌলতপুরের যুবক
● সুন্দরবনের নদীতে মাইক্রোপ্লাস্টিক, পশুরের মাছে সহনীয় মাত্রার বেশি ভারী ধাতু
● নজরুল বর্ষ উপলক্ষে ভেড়ামারায় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
● ভেড়ামারায় বাল্যবিবাহের আয়োজন, বরকে ১০ হাজার টাকা জরিমানা



আর্কাইভ