ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ইনানী রিসোর্টে আগুন: স্ত্রীকে জানালা দিয়ে বের করে লাফ দিলেন স্বামী • অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গোলের অপেক্ষায় নয়, গোল করতে চায় বাংলাদেশ • কলকাতার দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে প্রাণ গেল ১৭ জনের • এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি • ডিজিটাল পরিচয় সুরক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কৃতি স্যানন • নরসুন্দা নদীতে মিলল নিখোঁজ সালমানের খুলিসহ ৭৭টি হাড় • সাভারে ৭ দিন ধরে নিখোঁজ ১২ বছরের মাদ্রাসাছাত্রী • মেয়েকে উত্ত্যক্তের বিচার চেয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত বাবা • তরুণদের নেতৃত্বেই গড়বে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান • জুলাই সনদ অস্বীকারের পরিণতি ভয়াবহ হবে: শফিকুর রহমান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে ইয়াবাসহ আটক ২

লালমোহনে ইয়াবাসহ আটক ২


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬


লালমোহনে ইয়াবাসহ আটক ২
ভোলা: লালমোহন উপজেলায় ৩৪৮ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন- ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পৌরনবীপুর এলাকার বাসিন্দা মৃত আমজাদ হোসেনের ছেলে মো. জাহিদুল ইসলাম রাকিব (৪০) এবং চট্টগ্রামের বাইজিদ বোস্তামী থানার আরফিন নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হোসাইনের ছেলে মো. নূরুল ইসলাম (৩৭)।
জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই আবু ইউসুফের নেতৃত্বে একটি ফোর্স লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই এলাকার একটি ভাড়া বাসার তৃতীয় তলার একটি রুমে তল্লাশী চালিয়ে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিবির এসআই মো. আবু ইউসুফ জানান, আটক জাহিদুল হাসান রাকিব লালমোহন পৌরসভার স্টোর কিপার হিসেবে কর্মরত। তার কাছে চট্টগ্রাম থেকে এসব ইয়াবা ট্যাবলেট নিয়ে যান নূর ইসলাম। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এরপর বুধবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৪:৩১   ৬০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● নিষেধাজ্ঞা উপেক্ষা করে চরফ্যাসনে কেজি ১ হাজার টাকায় ইলিশ বিক্রি
● ধানক্ষেত দেখতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
● লালমোহনে দুর্গোৎসবে আনন্দ র‌্যালি
● রাস্তার ওপর গ্যাস সিলিন্ডার রাখায় দোকানিকে জরিমানা
● কঁচা নদীতে অভিযানে জব্দ ৫ হাজার মিটার অবৈধ জাল, পুড়িয়ে ধ্বংস



আর্কাইভ