ঢাকা    রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ইনানী রিসোর্টে আগুন: স্ত্রীকে জানালা দিয়ে বের করে লাফ দিলেন স্বামী • অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে গোলের অপেক্ষায় নয়, গোল করতে চায় বাংলাদেশ • কলকাতার দুর্গাপূজার প্যান্ডেলে পদদলিত হয়ে প্রাণ গেল ১৭ জনের • এআই ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ পরীমনি • ডিজিটাল পরিচয় সুরক্ষায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ কৃতি স্যানন • নরসুন্দা নদীতে মিলল নিখোঁজ সালমানের খুলিসহ ৭৭টি হাড় • সাভারে ৭ দিন ধরে নিখোঁজ ১২ বছরের মাদ্রাসাছাত্রী • মেয়েকে উত্ত্যক্তের বিচার চেয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত বাবা • তরুণদের নেতৃত্বেই গড়বে সবার বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান • জুলাই সনদ অস্বীকারের পরিণতি ভয়াবহ হবে: শফিকুর রহমান


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রদল নেতা ও নারকেল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রদল নেতা ও নারকেল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬


নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রদল নেতা ও নারকেল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
পিরোজপুর: নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মো. সুমন শেখ (৪৪) ও নারিকেল গাছ থেকে পড়ে মো. হিরু হাজরা (৩৭) নামের এক ডাব নারিকেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার (০২ সেপ্টেম্বর) তাদের মৃত্যু হয় বলে নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত সুমন শেখ উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বানিয়ারী গ্রামের মহর আলী শেখের ছেলে ও ওই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। আর হিরু হাজরা উপজেলার সদর ইউনিয়নের ছোট বুইচাকাঠী গ্রামের তৈয়ব আলী হাজরার ছেলে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামিম হাসান জানান, নিহত সুমন শেখ ওই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। নিহত সুমনের স্ত্রী সোনিয়া বেগম বলেন, তিনি (সুমন) ওই দিন বেলা সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে থাকা গরুর খামারের বৈদ্যুতিক পনির পাম্প চালাতে গিয়ে তাতে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. রাসেল শিকদার বলেন, হিরু হাজরা পেশায় একজন ডাব নারিকেল ব্যবসায়ী। ওই দিন সকালে তিনি উপজেলার ছোট বুইচাকাঠী গ্রামের তার বাড়ির কাছের একটি বাড়িতে ডাব নারিকেল পাড়তে যান। সেই গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মো. সাকিল খান বলেন, নিহত সুমন শেখ ও হিরু হাজরাকে তাদের স্বজনরা মৃত্যু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫১:২১   ৭৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● নিষেধাজ্ঞা উপেক্ষা করে চরফ্যাসনে কেজি ১ হাজার টাকায় ইলিশ বিক্রি
● ধানক্ষেত দেখতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
● লালমোহনে দুর্গোৎসবে আনন্দ র‌্যালি
● রাস্তার ওপর গ্যাস সিলিন্ডার রাখায় দোকানিকে জরিমানা
● কঁচা নদীতে অভিযানে জব্দ ৫ হাজার মিটার অবৈধ জাল, পুড়িয়ে ধ্বংস



আর্কাইভ