ঢাকা    শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
র‍্যাব বিলুপ্তে বিল, সংসদে বিতর্ক সরকারের ব্যর্থতায় রাজপথে জামায়াত জোটের কর্মসূচি: শফিকুর রহমান নবীগঞ্জে যৌতুক মামলার জেরে বোনের জামাইসহ দুইজনকে ট্রাক চাপা দিয়ে হত্যা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে শেখ আব্দুর রউফের নেতৃত্বে আনন্দ র‌্যালি কাঁঠালিয়ায় স্ত্রীর হাঁতুরীর পিটনীতে রক্তাক্ত স্বামী সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা ফেজবুকে পোস্ট দিয়ে কয়রায় হরিণের মাংস বিক্রির অভিযোগ চরফ্যাসনের মাদ্রাজকে আধুনিক ইউনিয়নে রূপান্তর করা হবে:সায়েম মালতিয়া কাঁঠালিয়ায় আ’লীগ নেতা মেহেদী গ্রেফতার ভেড়ামারায় মৎস্য সুরক্ষা অভিযানে ৭০ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, মেয়ের মায়ের মুচলেকা

ভেড়ামারা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, মেয়ের মায়ের মুচলেকা


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬


ভেড়ামারা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, মেয়ের মায়ের মুচলেকা

‎কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা স্টেশন বাজার এলাকায় উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বন্ধ হয়ে গেছে একটি বাল্যবিবাহ।

‎বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, মিরপুর উপজেলার ধুবইল এলাকার বাসিন্দা মোছাঃ বৃষ্টি খাতুনের (১৪ বছর ৭ মাস) সাথে ভেড়ামারার এক যুবকের বিয়ের আয়োজন চলছিল। কনের বয়স ১৮ বছর না হওয়ায় এটি আইনি অপরাধ। বাল্যবিবাহের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার।

‎প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কনে পক্ষ নিজেদের ভুল স্বীকার করে। পরে মুচলেকা বা অঙ্গীকারনামার মাধ্যমে কনের মা ও কনে নিজে লিখিতভাবে জানান যে, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তারা এই বিয়ে সম্পন্ন করবেন না এবং ভবিষ্যতে এমন কোনো অপরাধের সাথে সম্পৃক্ত হবেন না। আইন অমান্য করলে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও অঙ্গীকারনামায় উল্লেখ করা হয়।

‎অভিযান পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন আক্তার এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি এবং আইনত দণ্ডনীয় অপরাধ। উপজেলার কোথাও যেন বাল্যবিবাহ না হতে পারে, সেজন্য প্রশাসন সর্বদা তৎপর রয়েছে এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০১:১১   ১৯ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


ফেজবুকে পোস্ট দিয়ে কয়রায় হরিণের মাংস বিক্রির অভিযোগ
ভেড়ামারায় মৎস্য সুরক্ষা অভিযানে ৭০ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ
ভেড়ামারা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, মেয়ের মায়ের মুচলেকা
ভেড়ামারায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড
ভেড়ামারায় ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার



আর্কাইভ