ঢাকা    শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
র‍্যাব বিলুপ্তে বিল, সংসদে বিতর্ক সরকারের ব্যর্থতায় রাজপথে জামায়াত জোটের কর্মসূচি: শফিকুর রহমান নবীগঞ্জে যৌতুক মামলার জেরে বোনের জামাইসহ দুইজনকে ট্রাক চাপা দিয়ে হত্যা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে শেখ আব্দুর রউফের নেতৃত্বে আনন্দ র‌্যালি কাঁঠালিয়ায় স্ত্রীর হাঁতুরীর পিটনীতে রক্তাক্ত স্বামী সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা ফেজবুকে পোস্ট দিয়ে কয়রায় হরিণের মাংস বিক্রির অভিযোগ চরফ্যাসনের মাদ্রাজকে আধুনিক ইউনিয়নে রূপান্তর করা হবে:সায়েম মালতিয়া কাঁঠালিয়ায় আ’লীগ নেতা মেহেদী গ্রেফতার ভেড়ামারায় মৎস্য সুরক্ষা অভিযানে ৭০ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা

সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬


সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা

পিরোজপুর: কাউখালীতে সিডও দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাবেক সভাপতি জাহানুর বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক ও নারী নেত্রী কুমকুম ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার।
সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদা হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা পরিষদের নেত্রী মাহফুজা খানম মিলি, শামীমা, শিউলি কর্মকার, প্রভাতী মৃধা, রেক্সোনা খানম, মৌমিতা সাহা, নিতু মন্ডল ও চায়না মজুমদার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা নারী অধিকার রক্ষা, সমাজে নারীর প্রতি সব ধরনের বৈষম্য নিরসন এবং সিডও সনদের পূর্ণ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা নারী সমাজকে সচেতন ও ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায়ে এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ০:০৬:৫২   ১৭ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


কাঁঠালিয়ায় স্ত্রীর হাঁতুরীর পিটনীতে রক্তাক্ত স্বামী
সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা
চরফ্যাসনের মাদ্রাজকে আধুনিক ইউনিয়নে রূপান্তর করা হবে:সায়েম মালতিয়া
কাঁঠালিয়ায় আ’লীগ নেতা মেহেদী গ্রেফতার
পটুয়াখালীতে দুই দিন ধরে ভারী বৃষ্টি অব্যাহত



আর্কাইভ