ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
• সমালোচনা সঙ্গী করেই সব ভাষা ও ইন্ডাস্ট্রিতে কাজ করছেন রাশমিকা • বিকিনি ও খোলামেলা পোশাকে আপত্তি রাশমিকার, পাশে বিজয় • কয়রায় দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে গুম-হত্যার হুমকি • ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, আহত ৭২ বছরের বাবা • কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অপেক্ষায় প্রাণ গেল দুই মাসের শিশুর • দুমকির পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের • মানিকগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের দুইজন নিহত, সেলফি চলাচল বন্ধ • নয় বছর পর কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল শুরু কাল • আ. লীগ ও ‘গুপ্ত দল’ বিএনপির বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত: রিজভী • আড়াইশ বছরের আমুয়ার দশোহরা উৎসবে নদীমোহনায় হাজারো মানুষের মিলনমেলা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » প্রধান সংবাদ » সরকারের ব্যর্থতায় রাজপথে জামায়াত জোটের কর্মসূচি: শফিকুর রহমান

সরকারের ব্যর্থতায় রাজপথে জামায়াত জোটের কর্মসূচি: শফিকুর রহমান


অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬


সরকারের ব্যর্থতায় রাজপথে জামায়াত জোটের কর্মসূচি: শফিকুর রহমান

সরকারের ব্যর্থতায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আগামীকাল শনিবারের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফলের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের কল্যাণ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে ১১ দল লংমার্চের মতো কর্মসূচি দিয়েছে।

সৌদি আরবে কিং আজিজ কোরান প্রতিযোগিতায় জয়ী শিক্ষার্থীদের সংবর্ধনায় শেষে এসব কথা বলেছেন জামায়াত আমির। আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে এই সংবর্ধনা দেওয়া হয়।

কওমি মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে বলেও অভিযোগ করেন শফিকুর রহমান। তিনি বলেন, কওমি শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের স্বার্থে সরকারকে আরও কার্যকর ও আন্তরিক উদ্যোগ নিতে হবে।

তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোরানের হাফেজদের এ অর্জন যেন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না থেকে জাতীয় গৌরব হিসেবে প্রতিষ্ঠিত হয়, সে বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।

গ্যাস নিয়ে উদ্বেগ জানালেন বিকেএমইএ নেতারা

গত বুধবার রাতে রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে বিকেএমইএর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমের নেতৃত্বে প্রতিনিধি দল বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাত করেন। উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, পরিচালক ও সাবেক নির্বাহী সভাপতি মনসুর আহমেদ, আইবিডব্লিউএফের মহাসচিব ডা. আনোয়ারুল আজিম এবং বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক ভূঁইয়া।

ব্যবসায়ীরা শিল্প খাতে চলমান বিদ্যুত, গ্যাসসহ জ্বালানি সংকট, ব্যাংকিং খাতের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। শফিকুর রহমান সমস্যাগুলো তুলে ধরা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস দেন।

মালয় দূতের সাক্ষাৎ

আজ বৃহস্পতিবার সংসদ ভবন কার্যালয়ে বিরোধীদলের নেতার সঙ্গে দেখা করেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার সুহাদা ওসমান। জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সম্ভাব্য ভূমিকা ও রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি, দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ফায়েজ বিন মোহাম্মদ মোখতার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০:৩৫:৫২   ১২৮ বার পঠিত  | ●   ●







প্রধান সংবাদ থেকে আরও...


● আ. লীগ ও ‘গুপ্ত দল’ বিএনপির বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত: রিজভী
● স্থানীয় নির্বাচনে জিততে জনসমর্থন আছে এমন প্রার্থী চান তারেক রহমান
● সাত মাসেই সরকার দিশেহারা, বিএনপির অপরিপক্ব নেতৃত্বকে দুষলেন গোলাম পরওয়ার
● সৌদি আরবে ১০ মাসে ১৯০ জনের মৃত্যুদণ্ড, ৮০ জনই বিদেশি
● ইশরাকের অস্ত্র প্রদর্শন নিয়ে শফিকুর রহমানের মন্তব্য, ‘ভালো নিয়তেই করেছেন হয়তো’



আর্কাইভ