ঢাকা    শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে ব্যবসায়ীর বসতঘরে গভীর রাতে ইটপাটকেল নিক্ষেপ

দুমকিতে ব্যবসায়ীর বসতঘরে গভীর রাতে ইটপাটকেল নিক্ষেপ


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬


 দুমকিতে ব্যবসায়ীর বসতঘরে গভীর রাতে ইটপাটকেল নিক্ষেপ

পটুয়াখালী: দুমকিতে গভীর রাতে আঙ্গারিয়া ইউনিয়নে ২ নং ওয়ার্ডের মৃত জামাল খানের ছেলে গাছ ব্যবসায়ী মো. আরিফ খানের বসতঘরে ইটপাটকেল নিক্ষেপ, দরজা-জানালায় লাঠিসোঁটা দিয়ে আঘাত এবং গাছ কাটার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় তিনি দুমকি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে আরিফ খান বলেন, ১ সেপ্টেম্বর রাত ১০টা থেকে ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার মধ্যে কয়েক দফায় দুর্বৃত্তরা তাঁর আঙ্গারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় দরজা-জানালায় লাঠিসোঁটা দিয়ে আঘাত করা হয়। বাড়ির সামনে জালের বেড়ার পাশে থাকা কলাগাছসহ বিভিন্ন গাছ কেটে ফেলা হয়। এতে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া ঘরের সামনে থাকা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন তিনি।

গাছ ব্যবসায়ী আরিফ খান আরও জানান, ২ সেপ্টেম্বর রাতেও দুটি জাম্বুরা গাছের ফল ও ডালপালা কেটে ফেলা হয়। এতে আরও প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৮:৩৮   ১১ বার পঠিত  |