ঢাকা    রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নবীগঞ্জ দুই শিক্ষক হত্যার ক্লু উদঘাটন নিয়ে তোলপাড় ! লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন খাদ্য গুদামের দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ চাটমোহরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক নবীগঞ্জে বালু মহালে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি,ম্যানেজারকে মারপিট মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, মাঠে পড়েছিল মরদেহ সুজানগরের গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে ৯০ বছরের বৃদ্ধের ওপর কিশোরগ্যাংদের হামলা

লালমোহনে ৯০ বছরের বৃদ্ধের ওপর কিশোরগ্যাংদের হামলা


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬


লালমোহনে ৯০ বছরের বৃদ্ধের ওপর কিশোরগ্যাংদের হামলা

ভোলা: লালমোহন পৌরসভার ৮নং ওয়ার্ডের জুবন আলি হাওলাদার বাড়ির ৯০ বছর বয়সী বৃদ্ধ আবু তাহের হাওলাদারের ওপর কিশোরগ্যাংদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে পৌরসভার ৮নং ওয়ার্ডের শেখের দোকান জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত আবু তাহের হাওলাদার, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে জুমার নামাজ শেষে মসজিদের গেইট সংলগ্ন এলাকায় পৌঁছালে স্থানীয় কিশোরগ্যাং এর লিডার কামালের নেতৃত্বে একদল কিশোর তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

অভিযোগ রয়েছে, হামলায় কামাল, তার ছেলে আশিক, ভুট্টো মিয়ার ছেলে শাহীন, বাবুল মিয়ার ছেলে হৃদয়, জাকির ও ইউনুসসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জন অংশ নেয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আবু তাহের হাওলাদারকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়।

এদিকে ৯০ বছর বয়সী এক বৃদ্ধের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তারা বলেন, একজন প্রবীণ মানুষের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত কামালের মোবাইল মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম মজুমদার জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৪:৩৯   ১১ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
কাউখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
তালতলীতে সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা এখন নৌকা
কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো ৬ ফুটের মৃত বটলনোজ ডলফিন
দশমিনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা



আর্কাইভ