ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
• সমালোচনা সঙ্গী করেই সব ভাষা ও ইন্ডাস্ট্রিতে কাজ করছেন রাশমিকা • বিকিনি ও খোলামেলা পোশাকে আপত্তি রাশমিকার, পাশে বিজয় • কয়রায় দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে গুম-হত্যার হুমকি • ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, আহত ৭২ বছরের বাবা • কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অপেক্ষায় প্রাণ গেল দুই মাসের শিশুর • দুমকির পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের • মানিকগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের দুইজন নিহত, সেলফি চলাচল বন্ধ • নয় বছর পর কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল শুরু কাল • আ. লীগ ও ‘গুপ্ত দল’ বিএনপির বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত: রিজভী • আড়াইশ বছরের আমুয়ার দশোহরা উৎসবে নদীমোহনায় হাজারো মানুষের মিলনমেলা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে খেলার মাঠ দখলমুক্ত ও ডা: আজহার উদ্দিন মিনি স্টেডিয়াম নামকরণের দাবিতে মানববন্ধন

লালমোহনে খেলার মাঠ দখলমুক্ত ও ডা: আজহার উদ্দিন মিনি স্টেডিয়াম নামকরণের দাবিতে মানববন্ধন


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬


লালমোহনে খেলার মাঠ দখলমুক্ত ও ডা: আজহার উদ্দিন মিনি স্টেডিয়াম নামকরণের দাবিতে মানববন্ধন
ভোলা: লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কর্তারহাট বাজার এলাকার একমাত্র খেলার মাঠটি ব্যবসায়ীদের কবল থেকে দখলমুক্ত করে ‘ডা. আজহার উদ্দিন মিনি স্টেডিয়াম’ নামকরণে রূপান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
​রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কর্তারহাট খেলার মাঠে কর্তারহাট খেলোয়াড় কল্যাণ সংস্থা এবং সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশ নেন।
​

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কর্তারহাট বাজার ব্যবসায়ী সমিতির কিছু প্রভাবশালী ব্যবসায়ী ধীরে ধীরে খেলাধুলার এই মাঠটি জবরদখল করে নিচ্ছেন। ওই এলাকায় যুবকদের খেলাধুলার জন্য বিকল্প কোনো মাঠ না থাকায় স্থানীয় তরুণ ও যুবসমাজ খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। মাঠটি রক্ষা এবং যুবসমাজকে মাদকমুক্ত ও ক্রীড়ামুখী রাখতে অবিলম্বে এর দখলমুক্ত করার দাবি জানান তারা। একইসঙ্গে এই মাঠটিকে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ‘ডা. আজহার উদ্দিন মিনি স্টেডিয়াম’ হিসেবে রূপান্তর করতে সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
​

মানববন্ধনে বক্তারা মাঠটি দ্রুত দখলমুক্ত করতে এবং মিনি স্টেডিয়াম নির্মাণের দাবি বাস্তবায়নের জন্য স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রমের সুদৃষ্টি ও জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
​

কর্তারহাট খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদের পরিচালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আলামিন, সাংগঠনিক সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং সাধারণ ব্যবসায়ীরাও সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৪:০৭   ৮১ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের
● নয় বছর পর কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল শুরু কাল
● আড়াইশ বছরের আমুয়ার দশোহরা উৎসবে নদীমোহনায় হাজারো মানুষের মিলনমেলা
● কঁচা নদীতে ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
● কাঁঠালিয়ায় ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, গাঁজাসহ আটক আরও একজন



আর্কাইভ