ঢাকা    সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি

কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬


 কাঁঠালিয়ায় আট মাসের শিশুকে লাখ টাকায় বিক্রি
ঝালকাঠি: কাঁঠালিয়ায় রুম্মান হাওলাদার নামের এক ৮ মাসের শিশুকে লাখ টাকায় বিক্রির অভিযোগ মা-বাবার বিরুদ্ধে।
তবে অভিযোগ অস্বীকার করে শিশুর বাবা সোহাগ হাওলাদার (৪৩) জানান, লালন পালনেরর জন্য এক আতœীর কাছে দেওয়া হয়েছে।
ত বুধবার (২ সেপ্টেম্বর) রাতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালী এলাকার লিপি বেগম নামের এক নিঃসন্তান মহিলার কাছে শিশুটিকে এক লক্ষ টাকায় বিক্রি করা হয়। বিষয়টি আজ রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে জানাজানি হয়। এ ঘটনা উপজেলার ১নম্বর চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষির চেঁচরী গ্রামের।
শিশুর ফুফু পারভিন বেগম জানান, সোহাগ হাওলাদার তার ছোট ভাই। সে ঢাকায় পোশাক কারখানায় চাকুরি করত। ঢাকায় থাকা অবস্থায় গত দশ বছর পুর্বে শরিয়াতপুরের আলো আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে আলীফ হাওলাদার (দশ বছর) আরিফ হাওলাদার (৫ বছর) এবং রুম্মান (৮মাস) নামের তিন ছেলে সন্তান রয়েছে।
শিশুর মা আলো আক্তার জানান, তিনি অসুস্থ্য তিনটি সন্তান লালন পালন করতে তার সমস্যা হচ্ছে। তাই এক আতœীয়র কাছে লালন পালনের দায়িত্ব দেওয়া হয়েছে।
পারভিন বেগম জানান, লালন পালনে সমস্যা হলে, আমাদেরকে বলা উচিত ছিল। আমরা ওর দায়িত্ব নিতাম। তবে বিক্রি করা ঠিক হয়নি। এবিষয়ে আইনি পদক্ষেপ নিবেন বলেও জানান তিনি।
স্থানীয় ইউপি মেম্বার মো.শাহিন খান জানান, শিশু বিক্রির এমন খবর শুনেছি। শিশুটিকে বিক্রি করলে কাজটি ঠিক হয়নি। তারপরও খোঁজ নিয়ে দেখছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১১:৩৪   ১২ বার পঠিত  |