ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
• পাবনায় ৫ শতাধিক প্রাক্তন ছাত্রীর মিলনমেলায় মুখর চাটমোহর পাইলট বালিকা বিদ্যালয় • আলগী নদীতে হাত বাঁধা অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার • পদ্মা ব্যারেজ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রীর আগমন, সুজানগরে প্রস্তুতি সভা • প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের দাবি করে প্রভাব বিস্তারের অভিযোগ কয়রা ইউপি দফাদারের বিরুদ্ধে • নবাবগঞ্জে ৮৭.৫০ শতাংশ কৃষিজমি দখলের অভিযোগ, ইটভাটা মালিকের অস্বীকার • ভেড়ামারায় ২ লাখ ৮২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস • কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, দান করা হলো এতিমখানায় • ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু • সালথা যুবলীগের ৭১ সদস্যের কমিটি নিয়ে ক্ষোভ, পুনর্গঠনের দাবি • সমালোচনা সঙ্গী করেই সব ভাষা ও ইন্ডাস্ট্রিতে কাজ করছেন রাশমিকা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময়

এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময়


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬


 এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে বাপুস সুজানগর উপজেলার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময়

পাবনা-২ আসন: সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিবের সঙ্গে শুভেচ্ছা বিনিয়ম করেছেন প্রকাশনা জগতের শীর্ষ সংগঠন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি(বাপুস) সুজানগর উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। এ সময় এমপি সেলিম রেজা হাবিব নির্বাচনে জয়লাভ করা বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি(বাপুস) সুজানগর উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সকলকে আন্তরিকতা ও সততার সঙ্গে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। এর আগে গত ২১ আগস্ট শুক্রবার বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি(বাপুস) সুজানগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি(বাপুস) জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি(বাপুস) জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শুভ। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে পূর্বের সুজানগর উপজেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ব্যালটের মাধ্যমে গোপন ভোটে আতাউর রহমান বাসেদ ( বিসমিল্লাহ লাইব্রেরী,দুলাই) ২১ ভোট পেয়ে সভাপতি, মোশারফ হোসেন (বই মেলা লাইব্রেরী,সুজানগর বাজার) ২১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক এবং রুহুল কুদ্দুস (বর্ণমালা লাইব্রেরী,সুজানগর বাজার ) ১৮ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দিতাকারী অপর প্রার্থী হাবিবুর রহমান গুড্ডু মাস্টার( বিসমিল্লাহ লাইব্রেরী ,চিনাখড়া বাজার) পান ১৪ ভোট, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতাকারী অপর প্রার্থী আসাদুজ্জামান আসাদ( বুক সেন্টার,সুজানগর বাজার) পান ১৪ ভোট এবং কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বীতাকারী অপর প্রার্থী লাবিনা খাতুন( তুবা লাইব্রেরী, সুজানগর বাজার) পান ১৭ ভোট। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফজলুর রহমান (হাবিব লাইব্রেরী,সাতবাড়ীয়া বাজার) সহ সভাপতি, শ্রী গণেশ চন্দ্র সরকার(প্রিয়ন্তী লাইব্রেরী, কামালপুর বাজার) সহ- সম্পাদক, সদস্য পদে আব্দুল মজিদ মাস্টার( দিশা লাইব্রেরী, সুজানগর বাজার), আশেক ইমরান(মাহিয়া লাইব্রেরী, দুলাই বাজার) মাসুদ রানা (মাস্টার লাইব্রেরী, ভিটবিলা বাজার) ইকবাল হোসেন(জনতা লাইব্রেরী, সুজানগর বাজার) হাচান আলী (আনিকা লাইব্রেরী, চিনাখড়া বাজার) আলমগীর হোসেন (ইত্যাদি লাইব্রেরী, সুজানগর বাজার) ও রওশন আলম(আলম লাইব্রেরী, সাতবাড়িয়া বাজার) নির্বাচনে বিজয়ী হন।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন নূরুল ইসলাম এবং সদস্য হিসেবে ছিলেন আজিজুর রহমান লিটন ও জহিরুল ইসলাম। এদিকে নির্বাচন পরবর্তীতে এক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত নেতৃবৃন্দ সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১৫:১৬   ১২৬ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● পাবনায় ৫ শতাধিক প্রাক্তন ছাত্রীর মিলনমেলায় মুখর চাটমোহর পাইলট বালিকা বিদ্যালয়
● পদ্মা ব্যারেজ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রীর আগমন, সুজানগরে প্রস্তুতি সভা
● ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু
● রাজশাহীতে ১.৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার, পালিয়েছেন সহযোগী
● রাজশাহীতে কারাবন্দি বিএনপি নেতার পরিবারকে সহায়তা দিলেন সিটি প্রশাসক



আর্কাইভ