ঢাকা    বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে সাক্ষরতা দিবস পালিত

আমতলীতে সাক্ষরতা দিবস পালিত


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬


 আমতলীতে সাক্ষরতা দিবস পালিত

বরগুনা: ‘মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধিও জন্য সাক্ষরতা’ এই শ্লোগান নিয়ে সোমবার সকাল ১০টায় আমতলী উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরো আমতলী এর আয়োজনে উপজেলা পরিষদেও হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান এর সভাপত্বি অনুষ্ঠিত আলোচনা সভায় ‘বরগুনা জেলার আমতলী উপজেলায় প্রাথমিক শিক্ষায় রূপান্তর, চ্যলেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা’ নিয়ে মূল প্রবন্ধ উপাস্থপন করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা শাহিন আকতার, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন ও আমতলী একে হাইসংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম জিল্লুর রহমান প্রমুখ।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান বলেন, ছোটবেলা থেকেই শিশুদের নৈতিক মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৭:২৩   ২২ বার পঠিত  |