ঢাকা    বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ছয় বছর পর বর্জ্য শোধনাগার নির্মান কাজ শুরু, ফিরেছে স্বস্তি কয়রায় বিশেষ অভিযানে অনলাইন জুয়ায় জড়িত ৮ জনসহ আটক ১০ লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন এনসিপি শক্তিশালী না হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সৃষ্টি হবে: সারজিস আলম লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন এমপি সেলিম রেজা হাবিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় সুজানগরে আনন্দ মিছিল ভেড়ামারায় ১০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত মামলার আসামি নন, তবু জেলে জলিল, দায় স্বীকার পুলিশের অস্ত্র, গুলি ও গাঁজাসহ পিরোজপুরে একাধিক মামলার আসামি রাজিব খাঁন গ্রেফতার নিখোঁজের ২৮ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে পুলিশ চেকপোস্ট, যানজটে নাকাল উপজেলার প্রধান সড়ক

দোহারে পুলিশ চেকপোস্ট, যানজটে নাকাল উপজেলার প্রধান সড়ক


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬


দোহারে পুলিশ চেকপোস্ট, যানজটে নাকাল উপজেলার প্রধান সড়কঢাকা: দোহার উপজেলা প্রশাসন কার্যালয় সংলগ্ন প্রধান সড়কটি যানজটের কেন্দ্রস্থল হিসেবে পরিনত হয়েছে। পাশাপাশি থানা সংলগ্ন সড়কটিতে পুলিশের চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল চালকদের হয়রানি এবং কাগজপত্র যাচাইয়ের নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ক্ষোভ প্রকাশ করার পরও টনক নড়েনি উপজেলা প্রশাসনের।

স্থানীয় ও এই পথ দিয়ে চলাচলকারী শিক্ষার্থী, চাকুরীজীবি,ব্যবসায়ী ও চিকিৎসা নিতে আসা হাজারো মানুষ যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন।তাদের একটাই দাবী উপজেলার থানার মোড় থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হয়ে জয়পাড়া কলেজ পর্যন্ত সড়কটি যানজটমুক্ত ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তোলার দাবী জানান।
অপরদিকে পুলিশি চেকপোস্টের নামে এই সড়কে চলাচলকারী অন্যান্য যানবাহনের ক্ষেত্রে একই ধরনের তল্লাশি দেখা যায় না বলেও দাবি স্থানীয়দের।এছাড়াও এই সড়কে সিএনজি, অটোরিকশা ও বাস ষ্টান্ড বসানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার জয়পাড়া কলেজ গেইট ও উপজেলা প্রশাসনের প্রধান গেইট সংলগ্ন পৌরসভার অন্যতম সড়কটি এখন ষ্টান্ডে পরিনত হয়েছে। এসব দেখেও উপজেলা প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছেন না।পাশাপাশি
উপজেলার বাসতলা পয়েন্ট, করম আলীর মোড়, থানার মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে শুধুমাত্র মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করা হচ্ছে। এতে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের প্রশ্ন, সড়কের যানজট নিরসনের নামে শুধুমাত্র মোটরসাইকেলের কাগজপত্র ও আইন মেনে চলাচল নিশ্চিত করতেই কি চেকপোস্ট বসানো হয়েছে? অন্যান্য যানবাহন অটোরিক্সা,অটোগাড়ি, ফিটনেসবিহীন বাস-ট্রাক,নসিমন তো একই সড়ক দিয়ে চলাচল করে থাকে।

এ বিষয়ে দোহার উপজেলা বিএনপির এক নেতা রমজান হোসেন মোল্লা বলেন,জয়পাড়া কলেজ, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে সড়ক ও উপজেলা প্রশাসন কার্যালয়ের প্রধান সড়কের ফুটপাত দখলের কারনে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।তিনি আরও বলেন, কলেজ হাসপাতাল বা অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের গেট ও আশপাশের সড়কে ভ্রাম্যমাণ দোকান এবং হকারদের বসার কারণে রাস্তা সরু হয়ে পড়েছে।
এ বিষয়ে দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ জানান, উপজেলার প্রধান সড়ক, হসপিটাল ও কলেজের সামনে অপরিকল্পিতভাবে গাড়ি, অটোরিকশা, সিএনজি ও বাস ষ্টান্ড রাখার ফলে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।
এ বিষয়ে জয়পাড়া বাজার সমিতির সভাপতি ও পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস জানান, পৌরসভার অন্যতম ব্যস্ত সড়কের ফুটপাত ও ষ্টান্ড বসানোর কারনে প্রধান সড়কটি ছোট হয়ে পড়েছে। পৌরসভার নিয়মিত পরিচালিত উচ্ছেদ অভিযানের পর পরই আবার পুরনো চিত্র ফিরে এসেছে। উপজেলা প্রশাসনের আরও কঠোর হতে হবে।
এ বিষয়ে দোহার থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বাইকসহ সব ধরনের গাড়ি চেক করা হচ্ছে।
এ বিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার ভুমি নওশিনা আরিফ জানান, আমি সম্প্রতি নতুন যোগদান করেছি। খবর নিয়ে অভিযান পরিচালনা করা হবে।
এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো.মাঈদুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেন নাই। পরে তাকে ক্ষুদে বার্তা পাঠানো হয়েছে

এন/ এন

বাংলাদেশ সময়: ২০:৪৯:৫৭   ১৪ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


ভূঞাপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন
দোহারে পুলিশ চেকপোস্ট, যানজটে নাকাল উপজেলার প্রধান সড়ক
দোহারে কথা-কাটাকাটির জেরে কুপিয়ে জখম
ভূঞাপুর হাসপাতালে সঠিক সময়ে দেখা মিলছে না চিকিৎসক, রোগীদের অপেক্ষা
দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ



আর্কাইভ