ঢাকা    বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ছয় বছর পর বর্জ্য শোধনাগার নির্মান কাজ শুরু, ফিরেছে স্বস্তি কয়রায় বিশেষ অভিযানে অনলাইন জুয়ায় জড়িত ৮ জনসহ আটক ১০ লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন এনসিপি শক্তিশালী না হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ সৃষ্টি হবে: সারজিস আলম লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন এমপি সেলিম রেজা হাবিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় সুজানগরে আনন্দ মিছিল ভেড়ামারায় ১০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত মামলার আসামি নন, তবু জেলে জলিল, দায় স্বীকার পুলিশের অস্ত্র, গুলি ও গাঁজাসহ পিরোজপুরে একাধিক মামলার আসামি রাজিব খাঁন গ্রেফতার নিখোঁজের ২৮ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৩


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে ভেড়ামারা থানার বিশেষ কার্যক্রম

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে ভেড়ামারা থানার বিশেষ কার্যক্রম


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬


কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে ভেড়ামারা থানার বিশেষ কার্যক্রম

‎কুষ্টিয়া: নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং সর্বসাধারণের মাঝে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি বিশেষ ট্রাফিক সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ‘সচেতন ড্রাইভিং, নিরাপদ কুষ্টিয়া’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারা থানা এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে।

‎৮ সেপ্টেম্বর মঙ্গলবার ভেড়ামারা থানা এলাকার প্রধান সড়কে এই কার্যক্রমের অংশ হিসেবে একটি র‍্যালী ও পথসভার আয়োজন করা হয়।

‎কর্মসূচিতে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাহেদুর রহমান, থানার তদন্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম, সার্জেন্ট মোঃ মনজুরুল হোসেন, এটিএস আল মামুন, ভেড়ামারা থানার পুলিশ সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎র‍্যালীতে অংশগ্রহণকারীরা সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার জন্য চালক ও পথচারীদের প্রতি আহ্বান জানান।

‎বিশেষ করে অসচেতনভাবে গাড়ি না চালানো, লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখা এবং হেলমেট ব্যবহারের ওপর জোর দেওয়া হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মকর্তারা জানান, কুষ্টিয়া জেলাকে সম্পূর্ণ নিরাপদ ও যানজটমুক্ত রাখতে এই ধরনের ট্রাফিক সচেতনতা কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাই সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনতে পারে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫২:৫১   ৩০ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


কয়রায় বিশেষ অভিযানে অনলাইন জুয়ায় জড়িত ৮ জনসহ আটক ১০
ভেড়ামারায় ১০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত
ভেড়ামারা পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শ সভা
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে ভেড়ামারা থানার বিশেষ কার্যক্রম
গড়ইখালীতে সংরক্ষিত নারী আসনে প্রচারণায় ইমা আক্তার



আর্কাইভ