ঢাকা    বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন

ভূঞাপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬


 ভূঞাপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন

টাঙ্গাইল: ভূঞাপুর বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালী ও আলোচনা সভা।

উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালীটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে অতিথি ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ তোরাফ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মোখলেসুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকতার ভানু ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্কুল কলেজের শিক্ষার্থী।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৯:১৬   ১৩ বার পঠিত  |